প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Dec 2025, 1:02 PM
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যেকোনো মূল্যে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন ছাড়া ষড়যন্ত্র বন্ধ করা যাবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠাও সম্ভব নয়।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র এখনো থামেনি। জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন—এ কারণেই যেকোনো মূল্যে নির্বাচন প্রয়োজন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকা এই ঘটনার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তিনি চট্টগ্রামে বিএনপির এক কর্মীর ওপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, ধারাবাহিক এসব ঘটনার মাধ্যমে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, আওয়ামী স্বৈরাচার যেভাবে দেশ পরিচালনা করেছে, বিএনপি ক্ষমতায় গেলে সেভাবে দেশ চলবে না। জনগণের কল্যাণ নিশ্চিত করতেই ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত হলে ইনশাআল্লাহ এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিবিদদের ঘরে বসে থাকলে চলবে না। মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে। বিএনপির দায়িত্ব এখন শুধু পরিকল্পনা তৈরি নয়, বরং সেই পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...