প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 10:42 PM
কুমিল্লা অঞ্চলের অন্তর্ভুক্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষিতে যুক্ত হয়েছে নতুন ও লাভজনক ফসল স্কোয়াশ। কুমড়ো জাতীয় এই সবজি উপজেলা কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে আবাদ শুরু হলেও অল্প সময়েই কৃষকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।
উপজেলা কৃষি অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে মাত্র ১০ হাজার টাকা খরচ করে ৬০ দিনের মধ্যেই ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত স্কোয়াশ বিক্রি করা সম্ভব। কম বিনিয়োগে বেশি লাভের এই সম্ভাবনা নবীনগরের কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।
নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের কৃষাণী মুর্শেদা বেগম বলেন, “এক কানি জমিতে স্কোয়াশ চাষ করছি। কুমড়ার মতো দেখতে হলেও ফলন খুব ভালো হচ্ছে।”
কৃষক কুদ্দুস মিয়া জানান, “এই ফসল নতুন হওয়ায় অনেক মানুষ ক্ষেতে দেখতে আসে। কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করা যাচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, “উর্বর মাটির পাশাপাশি জমির আইল, পরিত্যক্ত জায়গা ও তিন ফসলি জমিতেও স্কোয়াশ চাষ করা যায়। বর্তমানে আলমনগর ও ধরাভাঙ্গা এলাকায় পরীক্ষামূলকভাবে চাষ চলছে। বাজারদরও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।”
ধাননির্ভর কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কোয়াশ চাষ এখন কৃষিতে নতুন দিগন্তের সম্ভাবনা তৈরি করেছে। কম সময়ে লাভজনক এই ফসল স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...