প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 12:58 PM
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস তুলে ধরা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মীর।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. শাহাদাত হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইলিয়াস আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সলিল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইকরামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে একটি মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...