প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: চাকুরী ও শিক্ষা বার্তা | প্রকাশ: 2 Feb 2026, 11:00 PM
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। দাবির প্রতি সরকারের অনীহার প্রতিবাদে সোমবারও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন তারা।
সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়। এর আগে রোববারও একই দাবিতে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেন আন্দোলনরত কর্মচারীরা।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরেই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি পে-কমিশন গঠন করলেও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়ে সরকারের হাতে পৌঁছানোর পরও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে। এমনকি জ্বালানি উপদেষ্টার বক্তব্যে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
তাদের ভাষ্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম জীবনযাপন করাই যখন কঠিন হয়ে পড়েছে, তখন সরকার যদি ন্যায্য বেতন নিশ্চিত না করে, তাহলে আর কতদিন ধৈর্য ধরে থাকা সম্ভব। বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন। তবে দাবি মেনে নেওয়া হলে সঙ্গে সঙ্গে কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরার আশ্বাসও দিয়েছেন তারা।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি চলছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...
নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বর...