প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 1 Feb 2026, 11:08 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের সময় ইন্টারনেট খোলা থাকবে এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করবে, লিখবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।” তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে স্বাধীনতা দেখা যাচ্ছে, তা আগের সময়গুলোতে ছিল না।
নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ একটি বহুল ব্যবহৃত শব্দ হলেও সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে যেন নির্বাচনটি সত্যিকার অর্থেই সমান সুযোগের ভিত্তিতে হয়। তাঁর ভাষায়, “আমাদের চেষ্টা অব্যাহত আছে, নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ কাজ নয়। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও সম্পূর্ণ নিরপেক্ষ।
নির্বাচনকালীন সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক অনেক সহিংসতার উৎস রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
সাংবাদিকদের স্বাধীনতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনাদের মুখ একেবারে খোলা। সত্য তুলে ধরার দায়িত্ব আপনাদের। সাংবাদিকরা যদি সত্য কথা বলতে না পারেন, তাহলে জনগণ সঠিক তথ্য থেকে বঞ্চিত হবে।” তিনি জানান, বর্তমানে সাংবাদিকরা আগের চেয়ে অনেক বেশি স্বাধীন পরিবেশে কাজ করছেন।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...