প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 12:55 AM
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হলো অনার্স ও ডিগ্রি শাখার সকল বর্ষের শিক্ষার্থীদের প্রতীক্ষিত মিলনমেলা ২০২৫। সকাল ১১টায় শুরু হওয়া এই প্রাণবন্ত আয়োজনটি এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ারে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। পাশাপাশি অনার্স ও ডিগ্রি শাখার সকল বিভাগের বিভাগীয় প্রধানদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও বৈভবমণ্ডিত করে তোলে।
দিনের শুভ সূচনা হয় জাতীয় সংগীতের সমবেত পরিবেশনা, পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রীমদ্ভগবদ গীতাপাঠের মাধ্যমে। এরপর মাঠজুড়ে শুরু হয় নানা প্রতিযোগিতা—যেখানে অংশ নেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। খেলাধুলা শেষে ক্রমান্বয়ে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব ও শিক্ষকদের প্রতি ভালোবাসা-সম্মান জানিয়ে স্মারক প্রদান।
আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজের সময় কলেজ প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে আড্ডা, হাসি আর স্মৃতির আবেশে। বিকাল ৩টা বাজতেই শুরু হয় মিলনমেলার তিনটি সবচেয়ে প্রতীক্ষিত পর্ব—জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র এবং পুরস্কার বিতরণী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে সূচনা করেন অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী সৌরভ দাস। তার মোহনীয় পরিবেশনার পর মঞ্চে আসেন সহকারী অধ্যাপক শফিকউল্লাহ রেজবি শিশির ও এইচএসসি ব্যাচ ২০২৪–২৫-এর শিক্ষার্থী আসিফ ইমতিয়াজ। তাদের পরিবেশনায় উচ্ছ্বসিত দর্শকের করতালি যেন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
শেষ পর্বে খেলাধুলা ও রেফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দ, সৌহার্দ্য, সৃজনশীলতা ও অংশগ্রহণে ভরপুর এই দিনটি শিক্ষার্থীদের স্মৃতিতে রয়ে যাবে চিরঅম্লান—তারুণ্যের রঙে রঙিন এক অনন্য দিন হিসেবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...