প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 6 Dec 2025, 6:19 PM
লালমাই পাহাড়ের সবুজ আঁচল তিন দিন ধরে যেন দুলে উঠেছিল তরুণ স্কাউটদের পদচারণায়। ভোরের রোদ, সন্ধ্যার আগুন, আর রাতের তারার নিচে চলা উচ্ছ্বাস—সব মিলিয়ে কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাইয়ের অ্যাডভেঞ্চার ক্যাম্প পরিণত হয় এক প্রাণোচ্ছল মিলনমেলায়।
ক্যাম্পের সূচনা হয় কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের এলটি। তাঁর কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল এক নতুন অভিযাত্রার আহ্বান, যা মুহূর্তেই স্কাউটদের মনে আলোড়ন তোলে।
শেষ দিনের ক্যাম্প ফায়ার যেন পুরো আয়োজনকে নতুন বর্ণে রাঙিয়ে দেয়। দপদপে শিখা ঘিরে স্কাউটদের গান, উল্লাস আর প্রতিজ্ঞার মুহূর্তে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার মো. সাহিদুল ইসলাম। পাশাপাশি প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো. আবদুর রাজ্জাক।
বিশেষ অতিথিদের সারি ছিল বেশই সমৃদ্ধ—কুমিল্লা অঞ্চলের ট্রেজারার আক্তারুজ্জামান এলটি, উপপরিচালক মো. শামীমুল ইসলাম, ডিআরসি মো. ছফিউল্লাহ এলটি, মো. মিজানুর রহমান এলটি, মো. মনিরুজ্জামান এএলটি, আবু নোমান মো. সাইফুল ইসলাম এএলটি, মোহাম্মদ মাসুদ হোসেন এএলটি, আল মামুন, এবং নোয়াখালী জেলা স্কাউটসের সম্পাদক আহাম্মদ হোসেন ধনু।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। স্বাগত বক্তব্যে সহকারী রোভার স্কাউট লিডার শাহরিয়ার রহমান ইমন ক্যাম্পের উদ্দেশ্য ও প্রেরণার কথা তুলে ধরেন।
ক্যাম্পজুড়ে দায়িত্ব পালন করেন অ্যাডভেঞ্চার কর্মকর্তা ওমর সালেহ তাসরিফ উডব্যাজার, তরুন সরকার উডব্যাজার, রোভার স্কাউট লিডার নয়ন দেওয়ানজী, লালমাই মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. নোমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গার্ল-ইন সিনিয়র রোভার মেট শারমিন আক্তার মেঘলা, সিনিয়র রোভার মেট মো. বাঁধন, গার্ল-ইন সিনিয়র রোভার খাদিজা ইয়াসমিন নেয়ামা, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. ত্বসিন আল জাকি।
তিন দিনের কর্মসূচি ছিল বৈচিত্র্যে ভরপুর—সকালের বিপি পিটি, অ্যারোবিক্স, টেকিং, হাই হাইকিং, সন্ধ্যার ক্যাম্প ফায়ারসহ নানা রোমাঞ্চকর কার্যক্রম। লালমাই পাহাড়ের ঢালে স্কাউটরা যেন একসঙ্গে খুঁজে পেয়েছে অভিযান, শিক্ষা ও আনন্দের সমন্বয়।
ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ বিভিন্ন জেলার রোভার, গার্ল-ইন-রোভার, রোভার লিডার ও কর্মকর্তাসহ দেড় শতাধিক স্কাউটপ্রেমীর অংশগ্রহণে লালমাই পাড়ার অ্যাডভেঞ্চার ক্যাম্প হয়ে ওঠে রঙিন, প্রাণময় ও শিক্ষামূলক এক মিলনমেলা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...