প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 5 Jan 2026, 8:50 AM
দলীয় অস্থিরতা ও নির্বাচনী সমীকরণ—দুটো বিষয়েই স্পষ্ট অবস্থান জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পদত্যাগকারী নেতাদের সঙ্গে এখনও যোগাযোগ ও আলোচনা চলছে এবং তাদের দেওয়া পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন জানান, দলের ভেতরে সাম্প্রতিক পদত্যাগের ঘটনা এনসিপিকে ব্যথিত করেছে। তবে সংকট সমাধানে আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘যারা পদত্যাগ করেছেন, তারা আমাদের সহযোদ্ধা ছিলেন। বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র জমা দিলেও এখনো তা অফিসিয়ালি গৃহীত হয়নি। আমরা তাদের সঙ্গে কথা বলছি।’
জাতীয় সংসদ নির্বাচনে আসন বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির ভেতরে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে দলের আহ্বায়কের বক্তব্য পুনর্ব্যক্ত করে তিনি জানান, এটি কোনো আদর্শিক জোট নয়; বরং নির্বাচনী সমঝোতার বিষয়।
এদিকে জাতীয় পার্টিকে ঘিরে কঠোর অবস্থান তুলে ধরে আখতার হোসেন বলেন, ‘যে দল স্বৈরাচার গড়ে তুলেছে, তাদের যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া না হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আমাদের স্পষ্ট আহ্বান রয়েছে।’ তিনি আরও দাবি করেন, জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা, যা একটি পরিকল্পিত এজেন্সির খেলা।
সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে স্পষ্ট, অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচন ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে আগ্রাসী অবস্থানেই এগোতে চায়
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...