প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Feb 2026, 10:29 PM
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জলাশয় সংরক্ষণ আইন উপেক্ষা করে দ্রুতগতিতে পুকুরটি ভরাট করা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং আইনগতভাবে অবৈধ।
বাসিন্দারা জানান, বহু বছর ধরে পুকুরটি স্থানীয়দের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে আসছিল। পাশাপাশি আশপাশের এলাকার পানি নিষ্কাশনের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ মাধ্যম। পুকুরটি ভরাট হয়ে গেলে আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের জন্য পানির সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। এছাড়া জলাবদ্ধতা বৃদ্ধি, পরিবেশ দূষণ এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন স্থানীয়রা।
এ বিষয়ে এলাকাবাসীর প্রশ্ন—সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়ার শর্ত থাকা সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে বহুতল ভবন নির্মাণ চলছে? তাদের দাবি, প্রশাসনের নীরবতা ও দুর্বল নজরদারির কারণেই এ ধরনের অবৈধ কার্যক্রম সম্ভব হচ্ছে।
স্থানীয়রা পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে কুমিল্লা শহরের পরিবেশ ও জলাবদ্ধতা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...
দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্...
কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গোমতী নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে প্রকৃতির এক নতুন আকর্ষণ।...
রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে...
রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গ...
পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চ...
‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শ...
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বির...
শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বা...
দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের রূপান্তরের প্রয়োজন বলে মন্...
রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ...
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ ন...