প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Jan 2026, 9:52 PM
২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বড় ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে শুক্রবার রাতে বিসিবির পরিচালকেরা অনলাইনে জরুরি বৈঠক করেন। সে সময় বেশির ভাগ পরিচালক কঠোর অবস্থানে না যাওয়ার পক্ষে মত দিলেও সরকারের মনোভাব স্পষ্ট হওয়ার পর শনিবারের সভায় অবস্থান পরিবর্তন হয়।
বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দুপুরে জানান, শিগগিরই বোর্ডের অবস্থান জানিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এরপর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সিদ্ধান্তটি নিশ্চিত করেন। তিনি লেখেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
বিসিবি সূত্র জানায়, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়। এই প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে শনিবার সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ভেন্যু নিয়ে এই সিদ্ধান্ত বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...