প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 5 Jan 2026, 8:49 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের দুটি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে প্রার্থীদের অবস্থান স্পষ্ট হয়েছে। এক আসনে মনোনয়ন বাতিলের ঘটনা ঘটলেও অন্য আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
দিনাজপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন ও মো. আ ন ম বজলুর রশিদ মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রের সঙ্গে কেন্দ্রীয় কমিটির পূর্ববর্তী নির্বাচনের মনোনয়নদাতার স্বাক্ষরিত চিঠি সংযুক্ত থাকায় এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বর্তমান মনোনয়নদাতার স্বাক্ষরিত চিঠি না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যাচাই শেষে এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম, জনতার দলের মো. রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাইরুজ্জামান, বাসদের কিবরিয়া হোসেন এবং বাংলাদেশ মুসলিম লীগের লায়লা তুল রীমা।
অন্যদিকে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং কারও মনোনয়ন বাতিল হয়নি। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. আখতারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর মো. আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসাইন।
মনোনয়ন যাচাই শেষে দুই আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ায় দিনাজপুরে নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পেয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...