প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 12 Dec 2025, 3:56 PM
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মৃত্যুবরণ করা দুই বছরের শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কোয়েলহাট গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আগে সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন গ্রামের হাজারো মানুষ।
জানাজা পড়ান স্থানীয় আলেম মাওলানা কাজী মিজানুর রহমান। জানাজার আগে তিনি ও এলাকাবাসী শোকাহত পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, অবহেলার কারণে এমন মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটে—এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
সাজিদের বাবা রাকিবুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে ছেলের রুহের মাগফিরাতের দোয়া চান। তিনি সাংবাদিকদের বলেন, “অন্যের অবহেলার কারণেই আমার ছেলের মৃত্যু। এর সঠিক বিচার চাই প্রশাসনের কাছে।”
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ছোট্ট সাজিদ। টানা ৩৩ ঘণ্টা ধরে চলে উদ্ধার অভিযান। বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের দল শিশুটিকে উদ্ধার করে। পরে তানোর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা তানোরবাসী প্রার্থনায় এক হয়েছিল। কিন্তু সব প্রার্থনা, সমস্ত অপেক্ষার শেষে অকালেই থেমে যায় সাজিদের প্রাণ। শোকের ছায়ায় ভরে গেছে পুরো এলাকা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...