প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 11 Dec 2025, 12:28 AM
আবু ইউছুফ রাবেত।।
কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ
পক্ষ ও বেগম রোকেয়া
দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা
প্রশাসন ও উপজেলা মহিলা
বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল
৯ ডিসেম্বর বিকেল ৩টায় বরুড়া উপজেলা
পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. কামরুল হাসান
রনি, উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম
এবং বরুড়া থানা পুলিশের প্রতিনিধি
এসআই মাকসুদ হাসান।
অনুষ্ঠানে
সম্মাননা স্মারক হাতে তুলে দেওয়া
হয় পাঁচ অদম্য নারীকে।
ফরিদা আখতার, ভবগ্রাম
মানসিক নির্যাতন উপেক্ষা করে বি.এ
পাশ করেন এবং পরবর্তীতে প্রাথমিক শিক্ষকতায় যোগ দিয়ে নিজের জীবন-সংগ্রামকে সাফল্যে
রূপ দেন।
সুনীতি রাণী বিশ্বাস, দৌলতপুর ,
১৯৬৫ সালে জন্ম নেওয়া
সুনীতি পাঁচ বছরেই বাবাকে
হারান। প্রতিকূলতার মাঝেও এসএসসি, এইচএসসি এবং পরবর্তীতে স্নাতক
শেষ করেন। শিক্ষকতা পেশায় যোগ দিয়ে নোয়াপাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জরাজীর্ণ অবস্থা থেকে উন্নত এ-ক্যাটাগরি বিদ্যালয়ে রূপান্তর করেন। এর আগে নার্সিং
ও হেলথ ভিজিটর হিসেবেও
কাজ করেছেন।
মরিয়ম নেছা, ভবানীপুর (মূল বাড়ি পাইকারচর, বাঞ্ছারামপুর)
সম্ভ্রান্ত পরিবারে জন্ম হলেও ভু-সম্পত্তি দখল হয়ে পরিবার
নিঃস্ব হয়ে পড়ে। নানা
প্রতিকূলতায় লজিং থেকে পড়াশোনা
চালিয়ে মেট্রিক পাস করেন। পরবর্তীতে
নারায়ণগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দিয়ে জীবনের
সংগ্রাম জয় করেন।
আরতী রাণী বিশ্বাস, দৌলতপুর ,
শৈশবে বাবাকে হারানোর অভিজ্ঞতা থেকেই মানবসেবার প্রত্যয়ে নার্সিং পেশায় যুক্ত হন। কুমিল্লা সদর
হাসপাতালসহ বিভিন্ন কর্মস্থলে কাজ করেন। শাহরাস্তি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার হিসেবে শত শত স্বাভাবিক
প্রসব করিয়ে “জননী রক্ষক” হিসেবে
পরিচিতি পান। অবসরের পরও
বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও সামাজিক সেবামূলক
কাজ চালিয়ে যাচ্ছেন।
সালমা বেগম, ধনীশ্বর
১৭ বছর বয়সে বিয়ে
হলেও আর্থিক সংকট মোকাবিলায় দৃঢ়
মনোবলে আত্মকর্মসংস্থান গড়ে তোলেন। বর্তমানে
১ বিঘা জমির ওপর
২৬টি গরু, ৩২টি ছাগল,
৫০টি কবুতর, ২০টি হাঁস, ১৬টি
টাইগার মুরগিসহ বড় খামার পরিচালনা
করছেন। তাঁর উদ্যোগ এলাকায়
বেকারত্ব দূরীকরণেও বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের অতিথিরা বলেন, এ পাঁচ নারীর
জীবনযুদ্ধ, সংগ্রাম ও সাফল্য সমাজের
অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে
থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...