প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Dec 2025, 4:11 PM
আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং স্মরণীয়ভাবে আয়োজন করার দায়িত্ব এখন প্রশাসনের ওপর, আর এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারলে দেশ একটি নতুন পথে এগিয়ে যাবে। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব দিকনির্দেশনা প্রদান করেন। কনফারেন্সে সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্ত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাস বাংলাদেশকে নতুন করে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে, যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, অতীতের বেশ কয়েকটি নির্বাচন সুষ্ঠু হয়নি এবং জনগণ সেসব নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করেনি। তাই এবার নির্বাচন আয়োজনের প্রতিটি ধাপেই প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীলতা দেখাতে হবে।
ইউএনওদের প্রতি নির্দেশনায় ড. ইউনূস বলেন, নির্বাচন প্রস্তুতির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে। তিনি প্রতিটি এলাকার সব পোলিং স্টেশন সরেজমিনে পরিদর্শন, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা এবং একটি আনন্দমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেন। তিনি মনে করেন, ইউএনওরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারলে নির্বাচন পরিচালনায় সরকারও তার দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে।
এসময় তিনি গণভোটের গুরুত্বও তুলে ধরেন। নির্বাচন যেখানে পাঁচ বছরের দায়িত্ব নির্ধারণ করবে, সেখানে গণভোট দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ ঠিক করবে বলে উল্লেখ করেন তিনি। জনসচেতনতা বাড়াতে গণভোটের প্রয়োজনীয়তা ভোটারদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনকে বাড়তি নজর দেওয়ার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, নারীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার এই নির্দেশনার পর প্রশাসনের মাঠ পর্যায়ে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্মরণীয় করে তোলার জন্য প্রস্তুতি আরও জোরদার হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...