প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Dec 2025, 12:00 AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিএসসির সরকারি ওয়েবসাইটে নতুন সিলেবাসটি প্রকাশ করা হয়। এবার প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টনে আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা আগের বিসিএসগুলোর তুলনায় উল্লেখযোগ্য।
নতুন সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা মোট ২০০ নম্বরের হবে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে বরাদ্দ রাখা হয়েছে ৩০ করে মোট ৬০ নম্বর। আন্তর্জাতিক বিষয়াবলি ও বাংলাদেশ বিষয়াবলিতে রয়েছে ২৫ করে মোট ৫০ নম্বর।
এ ছাড়া ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশে ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫ নম্বর, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর, মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
আগের বিসিএসে বাংলা এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে ছিল ৩৫ নম্বর করে, যা এবার কমিয়ে করা হয়েছে ৩০। বাংলাদেশ বিষয়াবলিতেও নম্বর কমেছে—আগে ছিল ৩০, এখন ২৫। তবে আন্তর্জাতিক বিষয়ে নম্বর বাড়িয়ে ২০ থেকে করা হয়েছে ২৫। গাণিতিক যুক্তিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত ৫ নম্বর, যা এখন দাঁড়িয়েছে ২০।
এ ছাড়া সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, মানসিক দক্ষতা এবং নৈতিকতা–সুশাসন অংশের নম্বর প্রায় অপরিবর্তিত থাকলেও সামগ্রিক নম্বর বণ্টনে আনা হয়েছে নতুন কাঠামো।
পিএসসি জানিয়েছে, দক্ষতা ও জ্ঞান যাচাইয়ের আধুনিক মানদণ্ড নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। সিলেবাস প্রকাশের পর থেকেই বিসিএসপ্রত্যাশীরা নতুন বণ্টন অনুযায়ী প্রস্তুতি সাজাতে শুরু করেছেন। শিগগিরই প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করবে পিএসসি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...