প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 8:53 PM
৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস—বরুড়ায় সচেতনতা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবু ইউছুফ রাবেতঃ
আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস–২০২৫ উপলক্ষে কুমিল্লার বরুড়ায় দিনব্যাপী নানা আয়োজন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। সরকারি নির্দেশনা অনুযায়ী “দুর্নীতিমুক্ত সমাজ গড়ি, সুশাসন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর সকাল মঙ্গলবার সকাল ৯টায় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। এরপর দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি ও গণমানুষকে সম্পৃক্ত করতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বরুড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,
“দুর্নীতি শুধু একটি অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সততার সমন্বয় না হলে দুর্নীতি প্রতিরোধ অসম্ভব। প্রতিটি নাগরিককে নৈতিকতার চর্চায় এগিয়ে আসতে হবে।”
বক্তব্য রাখেন–উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া,বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক –রাদে স্যাম বৈশ্নব,
বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক,
বরুড়া আদর্শ পৌরমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার।
সভায় বক্তারা বলেন, দেশে উন্নয়ন বজায় রাখতে হলে দুর্নীতি রোধের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজ—সবার সম্মিলিত ভূমিকা থাকতে হবে। যুবসমাজকে দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করতে আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
দিবসটি ঘিরে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ, পোস্টার প্রদর্শনী ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ।
শেষে দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ থেকে সবাই মিলে শপথ পাঠ করেন—
“দুর্নীতি করব না, দুর্নীতি সহ্য করব না।”
দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজন মানুষের নৈতিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তারা আরো সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...