প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 1 Dec 2025, 1:01 AM
ভেনেজুয়েলা ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন—ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা যেন ‘সম্পূর্ণরূপে বন্ধ’ মনে করে সবাই চলাচল করে। এই মন্তব্যে ওয়াশিংটন–কারাকাস অচলাবস্থা আরও গভীর হয়েছে।
২৯ নভেম্বর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প লেখেন, “বিশ্বের সব এয়ারলাইন, পাইলট, মাদক কারবারি ও মানব পাচারকারীরা জেনে রাখুন—ভেনেজুয়েলার ওপরের আকাশপথ এখন বন্ধ।”
যদিও তিনি এর বাইরে কোনো ব্যাখ্যা দেননি, তবে বার্তাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কারাকাস তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সতর্কবার্তাকে আখ্যা দিয়েছে ‘ঔপনিবেশিক হুমকি’ এবং ‘ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে সাম্প্রতিকতম অবৈধ আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ক্যারিবীয় এলাকায় বিশাল সামরিক উপস্থিতি দেখাচ্ছে—বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব উদ্যোগ মাদক পাচার রোধের অংশ। কিন্তু কারাকাস মনে করছে, আসল উদ্দেশ্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো।
গত সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে অন্তত ২০টির মতো কথিত ‘মাদকবাহী’ নৌযানে হামলা চালিয়েছে, যেখানে প্রাণ হারিয়েছে ৮৩ জনের বেশি মানুষ। কিন্তু এসব নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো কার্যত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।
অবস্থা আরও জটিল করে ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, স্থলপথেও মাদকবিরোধী অভিযান “খুব শিগগিরি” শুরু হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম ছড়িয়ে পড়ছে ভেনেজুয়েলার প্রতিবেশী দ্বীপগুলোতেও—ডোমিনিকান রিপাবলিক মার্কিন বাহিনীকে বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে, আর ত্রিনিদাদ ও টোবাগোতে চলছে মার্কিন মেরিনদের মহড়া।
গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ ভেনেজুয়েলার আকাশসীমায় বেসামরিক বিমানকে ‘অতিরিক্ত সতর্কতা’ নিয়ে চলাচলের নির্দেশও দিয়েছে।
ভেনেজুয়েলার আকাশে যেন এখন শান্তির বদলে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক ঝড়—আর বিশ্ব তাকিয়ে আছে এই উত্তেজনার পরিণতির দিকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...