প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ফিচার ও মুক্ত চিন্তা | প্রকাশ: 10 Jun 2025, 7:26 PM
রাষ্ট্র সংস্কার সহজ বিষয় নয় । সমাজতান্ত্রিক বিপ্লবী সরকার চীন দেশে প্রায় এক দশক কাল ব্যাপি ব্যাপক সংস্কার করেছে । সেটা সম্ভব হয়েছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একছত্র শক্তির দ্বারা। ভূমি সংস্কার,
শাসন ব্যবস্থার সংস্কার, বিচার ব্যবস্থা, পুলিশ, শিল্প উন্নয়ন, ব্যাপক জনগোষ্ঠীকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান,
প্রায় পূঁজিশূন্য, বৈদেশিক মুদ্রা শূন্য একটি বিশাল মহাদেশ কি করে ৫০ বছরে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হলো তা সারা বিশ্বের কাছে উদাহরণ ।
পশ্চিমা বিশ্বের একছত্র অর্থনীতি, সামরিক শক্তি, সর্বোপরি বিজ্ঞান ও প্রযুক্তিগত সামর্থ্যের সাথে পাল্লা দিয়ে দিয়ে এক নম্বর অবস্থানে উঠে আসবে শিগ্রই ।
রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি এবং সময়ের প্রয়োজন ।
প্রফেসর ইউনুস সরকারের পক্ষে যেসব সংস্কার করা সম্ভব ছিল তা তিনি এখনো শুরু করতে পারেননি, প্রধানত রাজনৈতিক কারণে ।
একটা কাজ তিনি করতে পারেন সেটা হলো রাষ্ট্রের যে ব্যাপক সংস্কার প্রয়োজন সেসব বিষয়ে একটা ইশতেহার প্রণয়ন যা জুলাই সন্দ নামে অবিহিত করা হবে।
নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা।
যে গণতান্ত্রিক অধিকারের জন্য হাজারো তরুণ দিল প্রাণ বলিদান, সে গণতন্ত্র কি কেবল ভোটের মাধ্যমে অর্থশালী, বিত্তশালী, ধনী, দুর্নীতি-অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ সালীদের নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য ?
তার জবাব খুঁজতে হবে রাজনৈতিক দলগুলোকে ।
গত ৩১ মে জাপানে নিক্কেই ফোরামের
‘ফিউচার অব্ এশিয়া’ শির্ষক সম্মেলনে মালয়শিয়ার বিশ্বনন্দিত নেতা ডা. মাহাথীর মোহাম্মদ চীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলছিলেন যে ভারতের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থা নিচু মানের লোকদের নির্বাচিত করে যার ফলে চীনের সাথে ভারতের কোনো তুলনা চলে না ।
বিশ্বে সারা জাগানো বাংলাদেশের ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের অন্তর্নিহিত কারণ ছিল বহুবিধ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আঞ্চলিক শক্তির কৌশলগত বিষয় । ভয়াবহতম দুর্নীতি, অপরাধ, অধিকার হরণের বিরুদ্ধে জনগণের ভেতরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বৈষম্য বিরোধী আন্দোলনে, যার ফলে দেশের মানুষ বেড়িয়ে আসে, ঘটে ইতিহাস ।
হাজারো তরুণের প্রাণ বলিদানের অর্থ বুঝতে হলে রাজনৈতিক দল গুলোর রাষ্ট্র পরিচালনা, আইনের শাসন, সামরিক বাহিনী সহ সকল রাষ্ট্রীয় সার্ভিসের, বিচার ব্যবস্থার, মানবাধিকার, আয়ের বন্টন, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, পরিবহন, প্রকৃতি-পরিবেশ ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে হবে ।
কেবল কোন মতে একটা নির্বাচন করা এবং ক্ষমতায় আরোহণ করার মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না, এটা বুঝতে অক্ষম হলে রাজনৈতিক দলগুলোর কি পরিণতি হতে পারে তা ভবিষ্যতে দেখা যাবে তবে জনগণের বিপ্লব যে এগিয়ে যাবে সেটা নিশ্চিত করে বলা যায় ।
লেখক: আব্দুল হক
সভাপতি,বারভিডা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...