প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jun 2025, 11:18 PM
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত ইউটার্নে আবারও ঘটলো দুর্ঘটনা। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টার দিকে নোয়াখালীগামী "লাল সবুজ" পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামগামী একটি লরির সঙ্গে সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাস ও লরির সামান্য ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, যা অনেকটা সৌভাগ্য বলেই বিবেচনা করছেন স্থানীয়রা। প্রায়ই এই স্পটে এমন দুর্ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও চালকরা। যদিও দীর্ঘদিন ধরে এখানে একটি ইউটার্ন ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান রয়েছে, কিন্তু অগ্রগতি খুবই ধীর। ফলে রাস্তায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং চালকদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। এ বিষয়ে একাধিক চালক অভিযোগ করে বলেন, “ইউটার্নটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে নিয়মিত ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।” তারা দ্রুত ফ্লাইওভারের কাজ শেষ করার পাশাপাশি নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ফ্লাইওভার নির্মাণের কারণে কিছু জায়গায় নিয়ন্ত্রণ জটিল হয়ে পড়ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...