প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Oct 2025, 6:14 AM
চিকিৎসক ও জনবল সংকটে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে উপজেলার প্রায় ছয় লাখ মানুষ মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোনারচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও শহিদনগর ট্রমা সেন্টার— এই তিন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ ২২৩টি থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩৫ জন। এর মধ্যে ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য, আর ১২ জন চিকিৎসক প্রেষণে অন্যত্র কর্মরত।
দীর্ঘদিন প্রেষণে থাকা চিকিৎসকরা
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন তিন প্রতিষ্ঠানে বিশেষজ্ঞসহ মোট ৩৩টি চিকিৎসক পদ রয়েছে, যার মধ্যে ১২টি পদ শূন্য। বাকি ২১ জনের মধ্যে ১২ জন কাগজে-কলমে দাউদকান্দিতে কর্মরত থাকলেও বাস্তবে তারা প্রেষণে রাজধানী ঢাকা বা অন্যান্য স্থানে দায়িত্ব পালন করছেন।
প্রতিদিন গড়ে চার থেকে পাঁচজন চিকিৎসক হাসপাতালে সেবা দিচ্ছেন, যা বিপুল সংখ্যক রোগীর তুলনায় একেবারেই অপ্রতুল।
দোনারচর ২০ শয্যা হাসপাতালের ২৪টি অনুমোদিত পদের মধ্যে ১৭টি শূন্য এবং শহিদনগর ট্রমা সেন্টারের ২৪টি পদের মধ্যে ১২টি শূন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৫ পদের মধ্যে ৫৯টি খালি, যার মধ্যে ২৪ জন চিকিৎসকের পদে ১৬ জন কর্মরত। এর মধ্যে ৯ জন চিকিৎসক দীর্ঘদিন ধরে প্রেষণে রয়েছেন।
রোগীর চাপ, সেবা দিতে হিমশিম
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াদ বলেন, “৫০ শয্যার এই প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকে। বহির্বিভাগে আসে আরও ৭০০ থেকে ১,০০০ রোগী। চিকিৎসক সংকটের কারণে এত রোগীকে সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি।”
প্রশাসনের দাবি ও উদ্যোগ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় আশপাশের বেশ কয়েকটি উপজেলার মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু জনবল সংকটের কারণে দোনারচর হাসপাতাল ও শহিদনগর ট্রমা সেন্টারে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।”
তিনি আরও জানান, প্রেষণে থাকা চিকিৎসকদের প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি শূন্য পদ পূরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরেও চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এলাকাবাসীর দাবি
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চলছে। অথচ কিছু চিকিৎসক বছর ধরে অন্যত্র প্রেষণে থেকে সুবিধা নিচ্ছেন। দ্রুত প্রেষণ বাতিল ও শূন্য পদে নিয়োগ না হলে সাধারণ মানুষ চিকিৎসাসেবার বাইরে থেকেই যাবে বলে আশঙ্কা তাদের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...