প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Oct 2025, 6:07 AM
কলেজ ছাত্র সংসদ (ছাত্রসংসদ) নির্বাচনের পুনরায় আয়োজনের দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা সরকারি কলেজ শাখা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সংগঠনটির নেতারা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নূরুর রহমান খানের হাতে স্মারকলিপিটি হস্তান্তর করেন। এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা নেতৃত্ব দেন।
স্মারকলিপিতে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রসমাজই জাতির ভবিষ্যৎ নেতৃত্বের উৎস— তাই তাদের নেতৃত্ব বিকাশ, সৃজনশীলতা উন্মেষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য।
সংগঠনটি দাবি জানিয়েছে, একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি, সব ছাত্র সংগঠনের জন্য সমঅধিকার ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আমরা দ্রুত তফসিল ঘোষণা ও রোডম্যাপ প্রণয়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছি।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...