প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2025, 8:07 AM
স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হ্যাপী বণিক (৪৭)। গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়গ্রাম নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হ্যাপী বণিক উপজেলার ব্রাহ্মণপাড়া সদর বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত বণিকের স্ত্রী। রঞ্জিত বণিক স্থানীয় অনিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী হিসেবে পরিচিত।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন রঞ্জিত বণিক তার স্ত্রীকে নিয়ে কুমিল্লায় চিকিৎসার কাজে যান। চিকিৎসা শেষে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। চলাচল অনুপযোগী কুমিল্লা-মিরপুর সড়কের পরিবর্তে তারা কুমিল্লা-বাগড়া সড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে ছয়গ্রাম এলাকায় একটি ব্রিজে ওঠার সময় দুর্ঘটনাবশত হ্যাপী বণিক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। প্রচণ্ড আঘাতে মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক হ্যাপী বণিককে মৃত ঘোষণা করেন।
হ্যাপী বণিকের অকাল মৃত্যুতে স্বজন ও স্থানীয় ব্যবসায়ী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার অনেকে জানান, তিনি ছিলেন ভদ্র, পরোপকারী ও হাসিখুশি স্বভাবের মানুষ। পরিবারে স্নেহশীল স্ত্রী ও সমাজে বন্ধুবৎসল একজন নারী হিসেবে তার পরিচিতি ছিল।
ব্রাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ী সমিতির একাধিক সদস্য জানান, এই দুর্ঘটনায় পুরো বাজার ও স্থানীয় সমাজ এক ধরনের শোকাভিভূত হয়ে পড়েছে। ব্যবসায়ী নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, কুমিল্লা-মিরপুর সড়ক দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী। ফলে লোকজন বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করেন। অথচ এসব বিকল্প সড়কও ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিত। ছয়গ্রামের যে ব্রিজে দুর্ঘটনাটি ঘটে, সেটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলেন, “সড়ক সংস্কারের অভাব আর অব্যবস্থাপনা না থাকলে হয়তো হ্যাপী বণিক আজ প্রাণ হারাতেন না।”
মানুষের দাবি—এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কগুলো সংস্কার করতে হবে এবং বিকল্প সড়কগুলোও নিরাপদ করতে হবে।
হ্যাপী বণিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সবার একটাই দাবি, সড়ক নিরাপত্তায় সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...