...
শিরোনাম
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি ⁜ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের ⁜ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ⁜ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি ⁜ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার ⁜ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার ⁜ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া ⁜ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা ⁜ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা ⁜ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ ⁜ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ⁜ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ⁜ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার ⁜ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন ⁜ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি ⁜ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন ⁜ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার ⁜ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান ⁜ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির ⁜
Author Photo

প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2025, 7:55 AM

কুমিল্লায় চুরি-ছিনতাইয়ের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা বিসিক শিল্পনগরীতে চাঞ্চল্যকর ঘটনা, পুলিশ-সেনাবাহিনীর যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ News Image

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় চুরি ও ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় অশোকতলা এলাকার বিসিক শিল্পনগরীর ফুলমতি ভবনে অবস্থিত জান্নাত ফুড ফ্যাক্টরিতে এ নৃশংস ঘটনাটি ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সায়েম নগরীর সদর দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।



স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত সায়েম দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সে জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার টাকা নিতে যায়। এ সময় ফ্যাক্টরির কর্মচারীরা তাকে ধরে মারধর করে এবং ভবনের ভেতরে আটকে রাখে। খবর পেয়ে তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে এলে হট্টগোল সৃষ্টি হয়। পরে এলাকাবাসীও জড়ো হয়ে যায় এবং তারা পুনরায় সায়েমকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, বিকেলে সায়েম ওই এলাকায় একটি দোকান থেকে পণ্য কিনতে গেলে স্থানীয়রা তাকে আটক করে এবং সন্দেহজনকভাবে পিটুনি দেয়। পরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে তার মৃত্যু হয়।



ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সায়েমের সহযোগী ও স্থানীয় কিছু যুবক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এমনকি উত্তেজিত যুবকরা পুলিশের গাড়িতে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শিল্পনগরী এলাকায় টহল জোরদার করে।



কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সায়েমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা দাবি করেছে, নিহত যুবক এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



শিল্পনগরী বিসিক এলাকা সাধারণত ব্যস্ত একটি অঞ্চল, যেখানে বহু ফ্যাক্টরি ও ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা কতটা ভয়াবহ। অপরাধী হলেও তাকে আইনের হাতে সোপর্দ করার পরিবর্তে গণপিটুনির মাধ্যমে হত্যা শুধু আইনের শাসনকে দুর্বলই করছে না, সমাজে অরাজকতার পরিবেশও সৃষ্টি করছে।






ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা ট্যাগ: কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...

চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...

কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...

কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...

খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...

দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...

কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...

বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...

বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...

জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...

মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...

শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...

যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...

পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...

ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...

এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...

বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...

যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
➤ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
➤ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
➤ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
➤ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
➤ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
➤ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
➤ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
➤ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
➤ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
➤ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
➤ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
➤ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার
➤ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন
➤ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
➤ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি
➤ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন
➤ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার
➤ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান
➤ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir