...
শিরোনাম
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি ⁜ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ ⁜ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা ⁜ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি ⁜ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন ⁜ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর ⁜ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা ⁜ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা ⁜ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান ⁜ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি ⁜ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ ⁜ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা ⁜ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল ⁜ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর ⁜ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান ⁜ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার ⁜ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর ⁜ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ ⁜ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির ⁜ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর ⁜
Author Photo

প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: তথ্যপ্রযুক্তি | প্রকাশ: 21 Aug 2025, 12:41 AM

কুমিল্লায় শিক্ষায় এআই নিয়ে দিনব্যাপী সেমিনার : প্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন News Image

নিজস্ব প্রতিবেদক।।

তথ্যপ্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কল্পনা নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা। চিকিৎসা থেকে শিক্ষা, কৃষি থেকে শিল্প, এমনকি ঘরে-বাইরে প্রতিটি ক্ষেত্রেই এআই ব্যবহার হচ্ছে। প্রযুক্তির এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে কুমিল্লায় আয়োজিত এক বিশেষ সেমিনারে।

বুধবার (২০ আগস্ট) সকালে জেলা আইসিটি ফোরাম কুমিল্লার আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার” শীর্ষক দিনব্যাপী সেমিনার। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।



সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ। তিনি বলেন—

“তথ্য প্রযুক্তির এ যুগে এআই এমন একটি প্রযুক্তি যা শিক্ষাসহ প্রায় সব খাতেই ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। এআই আজ আর কোনো কল্পনা নয়; এটি আমাদের জীবনের অংশ হয়ে গেছে।”

তিনি আরও উল্লেখ করেন, এই সেমিনার কেবল প্রযুক্তির সম্ভাবনা নিয়েই আলোচনা করছে না; বরং আগামী প্রজন্মের শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন। তিনি বলেন—

“এআই আমাদের জীবনকে সহজতর, দ্রুততর এবং উন্নত করার এক বিশাল হাতিয়ার। বিশেষ করে শিক্ষা খাতে এর কার্যকর ব্যবহার শিক্ষক-শিক্ষার্থীদের নতুন মাত্রা দিচ্ছে। তবে এর সঠিক ব্যবহার আয়ত্ত করা আমাদের জন্য অপরিহার্য।”



সেমিনারের প্রধান বক্তা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল কাদের। তিনি বলেন—

“ডাক্তাররা রোগ নির্ণয়ে, শিক্ষার্থীরা পড়াশোনায়, কৃষকরা জমিতে সঠিক চাষাবাদে এবং ব্যবসায়ীরা উৎপাদন ও বিপণনে এআই এর সহায়তা পাচ্ছেন। এ প্রযুক্তি সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনছে।”



বিকেলের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইসিটি ফোরাম কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। তিনি এআই-এর চ্যালেঞ্জগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করেন।

“এআই যেমন সম্ভাবনা তৈরি করছে, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে। কর্মসংস্থান হ্রাস, প্রযুক্তির অপব্যবহার, তথ্য নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এআই-এর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি-নির্ভর দক্ষ করে গড়ে তোলা।”



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইসিটি ফোরামের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা মো. আজিম খান

দিনব্যাপী সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন—

  • ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মহিম চন্দ্র বিশ্বাস

  • আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির মাস্টার ট্রেইনার ওমর ফারুক

  • ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ

তাঁরা শিক্ষায় এআই ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে চ্যাটজিপিটি, কিউরিপড, ক্যানভা এআই, হ্যান্ডস অন, কাহুট কুইজ, গুগল ফর্ম এবং গুগলের সক্রেটিক টুল ব্যবহার করে কীভাবে শিক্ষকরা পাঠদানকে আরও আকর্ষণীয় ও কার্যকর করতে পারেন, তার বাস্তব উদাহরণ উপস্থাপন করেন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইসিটি ফোরামের সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান শুভ, কোষাধ্যক্ষ মো. আবদুল জলিল, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. জোবায়দা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



সেমিনারে অংশগ্রহণকারীরা জানান, এআই বিষয়ক এমন প্রশিক্ষণ তাঁদের শিক্ষাদানে নতুন অনুপ্রেরণা দিয়েছে। শিক্ষকরা এখন আরও আত্মবিশ্বাসের সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগাতে পারবেন।

সবশেষে আয়োজকরা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে এআই-এর সঠিক ও ইতিবাচক ব্যবহারই পারে আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে।



ক্যাটেগরি: তথ্যপ্রযুক্তি ট্যাগ: কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...

২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...

শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...

দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...

দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...

১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...

দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...

ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...

গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...

কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...

কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...

কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...

বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...

২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...

তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...

দৈবাৎ দুঃখ   ইসরাত মুনতাহা
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা

কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
➤ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
➤ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
➤ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
➤ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
➤ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
➤ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
➤ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
➤ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
➤ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
➤ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
➤ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
➤ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল
➤ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
➤ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান
➤ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার
➤ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর
➤ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ
➤ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির
➤ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir