...
শিরোনাম
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি ⁜ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ ⁜ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা ⁜ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি ⁜ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন ⁜ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর ⁜ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা ⁜ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা ⁜ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান ⁜ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি ⁜ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ ⁜ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা ⁜ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল ⁜ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর ⁜ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান ⁜ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার ⁜ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর ⁜ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ ⁜ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির ⁜ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর ⁜
Author Photo

প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ফিচার ও মুক্ত চিন্তা | প্রকাশ: 21 Aug 2025, 12:34 AM

গণমাধ্যমের কণ্ঠরোধ বন্ধ হবে কবে?---মোহাম্মদ আলাউদ্দিন News Image

মোহাম্মদ আলাউদ্দিন।।


কুমিল্লা থেকে নিয়মিত প্রকাশিত ও ব্যাপক জনপ্রিয় “দৈনিক আমাদের কুমিল্লা” ও “দৈনিক পূর্বাশা” নামের দুটি আঞ্চলিক পত্রিকার ঘোষণাপত্র বাতিলের ঘটনা যেন আরেকবার আমাদের দেশের গণমাধ্যমের অবস্থা ও তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করলো। নিয়মিত জমা প্রদান না করার অযুহাতে ঢাকা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সুপারিশে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার গত ১০ আগস্ট ২০২৫ইং পত্রিকা দুটি বাতিলের ঘোষণা দেন। আইনগত দিক থেকে হয়তো এই সিদ্ধান্ত যথাযথ, কিন্তু এর পেছনে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক চাপ কিংবা মতপ্রকাশের স্বাধীনতার অবমাননা রয়েছে কি না? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে!

এই দুটি পত্রিকা দেশের রাজধানী থেকে প্রকাশিত কোনো দৈনিক নয়; বরং কুমিল্লা থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র। আঞ্চলিক গণমাধ্যম বহুদিন ধরেই মূলধারার মিডিয়ায় উপেক্ষিত জনমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। তারা ছোট পরিসরে হলেও মাঠপর্যায়ের সত্য তুলে ধরার চেষ্টা করে। কিন্তু সেই কণ্ঠ আজও অব্যাহতভাবে অবদমন, নিয়ন্ত্রণ কিংবা নিষ্ক্রিয় করার প্রবণতার শিকার। প্রশ্ন উঠছে- এই পত্রিকা দুটি আদতেই কি নিয়মিত না থাকার কারণে বন্ধ হয়েছে, নাকি এদের কিছু প্রতিবেদন কিংবা অবস্থান কারো অনিষ্ট করেছে? যদি
নিয়মিত প্রকাশই বাতিলের একমাত্র কারণ হয়ে থাকে, তবে এমন অসংখ্য ছোট-মাঝারি সংবাদপত্র রয়েছে যেগুলো নিয়মিত প্রকাশিত হয় না, তবুও বছরের পর বছর ধরে তাদের ঘোষণাপত্র বহাল থাকে। তাহলে এই দুটিকেই বেছে নেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি? 

যে আইন অনুসারে এই দুটি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে, সেটি হচ্ছে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩’। আইনটির ৯ নম্বর ধারায় বলা আছে- কোনো দৈনিক সংবাদপত্র যদি টানা তিন মাস প্রকাশিত না হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার ঘোষণাপত্র বাতিল হয়ে যাবে। একইসাথে, নিয়মিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কপি জমা না দিলে সেটাও বাতিলের কারণ হতে পারে।

তবে বাস্তবতা হলো, দেশের বহু পত্রিকাই এই নিয়ম পালন করে না। রাজধানী ও বড় শহরগুলোর বাইরেও অনেক সংবাদপত্র রয়েছে যেগুলো বছরের পর বছর ধরে অনিয়মিত। অথচ তারা বহাল তবিয়তে তাদের ঘোষণা বহাল রেখেছে। তাহলে প্রশ্ন হলো- এই আইন শুধু বিশেষ বিশেষ গণমাধ্যমের জন্য প্রয়োগ হচ্ছে কি না? গণমাধ্যম বিশ্লেষকদের মতে, এমন আইন বা বিধান যদি একতরফাভাবে প্রয়োগ করা হয়, কিংবা কোনো রাজনৈতিক পক্ষের স্বার্থে ব্যবহার করা হয়, তবে তা আইনের শাসন নয়, বরং আইনের অপপ্রয়োগ বলে বিবেচিত হবে। আর গণমাধ্যমের মুখ বন্ধ করতে আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তা কেবল গণতন্ত্রের জন্যই নয়, সামাজিক ন্যায়বিচার এবং সুশাসনের জন্যও হুমকি।

বাংলাদেশের সংবাদপত্র জগতে আঞ্চলিক বা জেলা পর্যায়ের পত্রিকার ভূমিকা অপরিসীম। তারা সেই জায়গা থেকে প্রতিবেদন করে, যেখান থেকে জাতীয় পত্রিকার পক্ষে নিয়মিত সংবাদ সংগ্রহ সম্ভব হয় না। বিশেষ করে দুর্নীতি, স্থানীয় রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কর্মকাণ্ডের নানা বিষয় তারা নিয়মিত তুলে আনে। কিন্তু এমন আঞ্চলিক গণমাধ্যম আজ টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে। অনুদান নেই, বিজ্ঞাপন নেই, আর নেই প্রয়োজনীয় সরকারি স্বীকৃতি। এর উপর আবার প্রশাসনিক হস্তক্ষেপ, নিয়ম-কানুনের জটিলতা, এবং রাজনৈতিক চাপের মুখে তারা প্রায় বিপন্ন এক অস্তিত্বে পরিণত হয়েছে। 

“দৈনিক আমাদের কুমিল্লা” ও “দৈনিক পূর্বাশা”র ঘটনা সেই বড় সংকটেরই প্রতিচ্ছবি। যদি তারা সত্যিই নিয়মিত কপি জমা না দিয়ে থাকে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে আগে তাদের সতর্ক করা যেত। প্রয়োজনে সময়সীমা দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া যেত। কিন্তু কোনো পূর্ব সতর্কতা ছাড়া হঠাৎ ঘোষণা বাতিল- এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটিকে অনেকেই রাজনৈতিক বা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখছেন।

সাংবিধানিকভাবে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, “প্রত্যেক নাগরিকের বাক-স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকবে।” কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, এই স্বাধীনতা প্রায়ই প্রশাসনিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক নানা বাধার মুখে পড়ে।

আজও সংবাদপত্র বন্ধ হয়ে যায়, সাংবাদিকরা হয়রানির শিকার হন, অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়, রিপোর্টারদের জিজ্ঞাসাবাদ করা হয় কিংবা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মামলা দেওয়া হয়। তাহলে প্রশ্ন থেকে যায়- সংবিধানের প্রদত্ত স্বাধীনতা কি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ?

যদি রাষ্ট্র কোনো সংবাদপত্রকে শুধুমাত্র প্রশাসনিক অনিয়মের অজুহাতে বন্ধ করে দেয়, তবে সেটি একটি নজির হয়ে দাঁড়ায়। এই নজির ভবিষ্যতে আরো বেশি পত্রিকার ওপর প্রয়োগ হতে পারে। রাষ্ট্র যদি চায়, তবে অনিয়ম বন্ধ করার পাশাপাশি একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেও সমাধান বের করতে পারে। মনে রাখতে হবে- গণমাধ্যম রাষ্ট্রের শত্রু নয়; বরং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রাষ্ট্রের দুর্বলতা ও অন্যায় তুলে ধরে তাকে আরো শক্তিশালী করতে সাহায্য করে। দুর্ভাগ্যজনকভাবে আজ এই পেশাটিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন সাংবাদিকরা সমাজ বা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছেন। কিন্তু বাস্তবে সংবাদমাধ্যমের নিঃস্বার্থ কাজই সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম।

আজ “আমাদের কুমিল্লা” ও “পূর্বাশা”র ঘোষণাপত্র বাতিল হলেও, কাল হয়তো অন্য কোনো পত্রিকার কণ্ঠ রুদ্ধ হবে। প্রশ্ন- শুধু পত্রিকা বন্ধ হওয়া নিয়ে নয়, বরং এর মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে- সেই মৌলিক প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। এখন সময় এসেছে খোলামেলা আলোচনার। প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, এবং গণমাধ্যমকর্মীদের বসে এই বিষয়ে একটি যৌথ সমাধানে পৌঁছাতে হবে। গণতন্ত্র কেবল নির্বাচনে সীমাবদ্ধ নয়; বরং সে বাঁচে মতপ্রকাশের স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চায়।

এই প্রশ্নটি আমাদের এখনও তাড়া করে বেড়ায়- গণমাধ্যমের কণ্ঠরোধ বন্ধ হবে কবে? তার উত্তর খুঁজে পেতে হলে আগে স্বীকার করতে হবে যে, কণ্ঠরোধ এখনো বিদ্যমান। আর তারপর, সম্মিলিতভাবে গড়ে তুলতে হবে এমন এক গণতান্ত্রিক পরিবেশ, যেখানে কণ্ঠস্বর রুদ্ধ নয়, বরং প্রতিফলিত হয়। 



মোহাম্মদ আলাউদ্দিন
অর্থ সম্পাদক- নাঙ্গলকোট প্রেসক্লাব, কুমিল্লা।




ক্যাটেগরি: ফিচার ও মুক্ত চিন্তা ট্যাগ: ফিচার ও মুক্ত চিন্তা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...

২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...

শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...

দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...

দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...

১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...

দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...

ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...

গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...

কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...

কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...

কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...

বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...

২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...

তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...

দৈবাৎ দুঃখ   ইসরাত মুনতাহা
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা

কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
➤ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
➤ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
➤ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
➤ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
➤ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
➤ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
➤ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
➤ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
➤ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
➤ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
➤ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
➤ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল
➤ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
➤ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান
➤ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার
➤ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর
➤ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ
➤ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির
➤ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir