প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 13 Aug 2025, 10:12 PM
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশে শিশুস্বাস্থ্য সুরক্ষায় শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ভ্যাকসিনেশন কর্মসূচি। আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে একযোগে শুরু হবে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম, যা আওতায় আসবে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস বয়সি প্রায় ৫ কোটি শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি হবে দেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় এক ‘গেম চেঞ্জার’ পদক্ষেপ।
ইতোমধ্যে ১ আগস্ট থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে টিকাদান শুরুর আগ পর্যন্ত। নিবন্ধন করতে হবে https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে। জন্ম নিবন্ধন সনদ থাকলে সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ভ্যাকসিন কার্ড, আর যাদের জন্ম নিবন্ধন নেই তারা অভিভাবকের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে কাগজে লিখিত কার্ড পাবেন।
ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুল, মাদরাসা ও ইপিআই কেন্দ্রে ক্যাম্পের মাধ্যমে টিকাদান চলবে। এরপরের আট দিন ইপিআই কেন্দ্রে গিয়ে যারা স্কুলে যায় না বা ক্যাম্পে টিকা নিতে পারেনি, তারাও সুযোগ পাবে।
এই ইনজেকটেবল টাইফয়েড টিকা এক ডোজেই শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় আনা এই টিকা সম্পূর্ণ নিরাপদ, যা ইতোমধ্যে বিশ্বের বহু দেশে সফলভাবে প্রয়োগ হচ্ছে। বাংলাদেশে টাঙ্গাইলের পাইলট প্রকল্পেও এটি ব্যাপক সাফল্য পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ায় হয়, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। এর প্রধান লক্ষণ হলো দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধামন্দা ও পেটের সমস্যা। আগে এই টিকা শুধু বেসরকারি পর্যায়ে অর্থের বিনিময়ে পাওয়া যেত, এবার প্রথমবারের মতো সরকার সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে।
গ্যাভি সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডা. নিজাম উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশে শিশুদের জন্য এটি হবে জীবন রক্ষাকারী এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ। টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রতি বছর হাজারো শিশু মারাত্মকভাবে অসুস্থ হয়—এখন এই টিকা সেই ঝুঁকি বহুগুণে কমিয়ে দেবে।”
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সঠিক সময়ে টিকা নিতে হলে অভিভাবকদের এখনই অনলাইনে নিবন্ধন করে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান সচেতনতামূলক প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...