প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 30 Jul 2025, 10:07 AM
নিজ গ্রাম দৌলতপুরসহ আশপাশের এলাকায় জনস্বাস্থ্যসেবায় প্রশংসিত এক নাম
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১৪ নং লক্ষিপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের গর্ব — আরতি রানী বিশ্বাস, একজন নিবেদিতপ্রাণ ও মানবসেবায় ব্রতী নার্সিং কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবন শেষে সম্প্রতি তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার (ইনচার্জ) পদ থেকে গৌরবময় অবসরে গেছেন।
তাঁর কর্মজীবনের শুরু কুমিল্লা সদর, চৌদ্দগ্রাম আলীগঞ্জ, নাসিরনগর ও রায়পুরে। প্রতিটি জায়গাতেই তিনি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও সুনামের সঙ্গে। বিশেষ করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের প্রিয় মুখ। অসংখ্য প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করে তিনি স্থানীয়দের মুখে “জননী রক্ষক” নামে পরিচিতি পান।
অবসর-পরবর্তী জীবনেও আরতি রানী বিশ্বাস সমাজসেবায় সক্রিয় রয়েছেন। তিনি নিজের সাধ্যমতো দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহে সহযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, দরিদ্রদের মাঝে পোশাক বিতরণ, এবং বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু রোধে সচেতনতা সৃষ্টি করে চলেছেন।
তাঁর এই মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ তিনি চাঁদপুর জেলায় একাধিকবার শ্রেষ্ঠ নার্স হিসেবে পুরস্কৃত হয়েছেন।
ব্যক্তিগত জীবনে আরতি রানী বিশ্বাসের স্বামী অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা। তাঁদের বড় ছেলে একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলে সাউথইস্ট ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার পদে কর্মরত।
নার্সিং পেশাকে তিনি শুধু চাকরি নয়, মানবসেবার এক মহৎ ব্রত হিসেবে নিয়েছিলেন। তাঁর নিষ্ঠা, কর্মস্পৃহা ও মানবিকতা ভবিষ্যৎ প্রজন্মের নার্সদের জন্য হয়ে থাকবে এক উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপ্রেরণার আলোকবর্তিকা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...