প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 18 Jul 2025, 11:20 AM
শ্রাবণের নরম আলো আর বাতাসে
বইছিল জ্ঞানের মৃদু সুর—ঠিক
এমন এক মননঘন বিকেলে বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও
শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের সুচিন্তিত ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক
অনন্য শিক্ষাবিষয়ক সেমিনার— “প্রাথমিক শিক্ষার অংশীদারত্বমূলক দায়িত্ব” । এই আলোচনাসভা হয়ে উঠেছিল
এক মননশীল মিলনমেলা।
শিক্ষা
কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়—তা
পরিবার, সমাজ ও
রাষ্ট্রের সম্মিলিত প্রয়াসে পূর্ণতা পায়। এমন বিশ্বাস থেকেই সেমিনারের মূল ভাবনা
এবং আয়োজন, যার রূপকার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও
নিরলস পথপ্রদর্শক আবদুল হক।
সেমিনারে
প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, কুষ্টিয়া ইসলামী
বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লিভারপুল হোপ ইউনিভার্সিটি (যুক্তরাজ্য)–এর গবেষক প্রফেসর
খন্দকার কবির উদ্দীন। তিনি প্রাথমিক শিক্ষার কাঠামো,
নৈতিক ভিত্তি এবং অভিভাবক-সমাজ-রাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে তার গভীর
ভাবনা ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরেন। শ্রোতাদের মননে জেগে ওঠে নতুন জিজ্ঞাসা—শিক্ষা কীভাবে হতে পারে সকলের সম্মিলিত
প্রয়াসের সফল রূপ।
সভার
সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আমিন নার্গিস। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রেজাউল করিম মজুমদার,
আমড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলাইমান হোসেন, ডিমডুল
আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল্লাহ,
এবং অভিভাবক প্রতিনিধি শহিদুল ইসলাম স্বপনসহ স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের
সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে। এরপর একে একে আয়োজিত হয় গ্রন্থভিত্তিক
সেশন, মুক্ত আলোচনা,
প্রশ্নোত্তর পর্ব ও সুধীজনের প্রাণবন্ত মতবিনিময়। সভার শেষ
প্রান্তে গভর্নিং বডির সভাপতির অন্তরস্পর্শী বক্তব্য এবং অধ্যক্ষের আন্তরিক
ধন্যবাদ জ্ঞাপনের পর এক অনাড়ম্বর আপ্যায়নের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই জ্ঞানের আসর।
সেমিনারে
বক্তারা তুলে ধরেন, “একটি শিশুর শিক্ষাজীবন কেবল বিদ্যালয়ের দেয়ালেই সীমাবদ্ধ নয়—তার ভিত্তি রচিত হয় ঘরে, গড়ে ওঠে সমাজে এবং রূপ পায়
রাষ্ট্রীয় নীতিতে।” তাঁরা বলেন, শিক্ষক,
অভিভাবক, শিক্ষার্থী ও একটি ইতিবাচক
পরিবেশের সম্মিলনে তবেই সৃষ্টি হয় প্রকৃত শিক্ষা।
এই
আয়োজন যেন হয়ে উঠেছিল বরুড়ার আলোকিত ভবিষ্যতের ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...