প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2025, 12:12 AM
কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় রাজধানীর বনশ্রী এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৫ জুলাই) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে সেনাবাহিনী ও পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।
গত ৪ জুলাই সকাল ৯টায়, পূর্বপরিকল্পিতভাবে গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে রোকসানা বেগম রুবি, তাঁর ছেলে রাসেল মিয়া ও মেয়ে তাসপিয়া আক্তার জোনাকীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রথমে মামলা না হলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শুক্রবার রাতে নিহত রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালকে। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকারের অনুসারী ছিলেন। মামলায় ইউনিয়নের সদস্য বাচ্চু মিয়া ও বাছির উদ্দিন-কেও আসামি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, রোকসানা বেগম রুবি ছিলেন এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সম্পদ অর্জনের অভিযোগ ছিল। এ নিয়েই গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিল।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে রাজধানীতে আশ্রয় নিয়েছিল। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...