প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2025, 12:20 AM
প্রবাসী আয় নির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কুমিল্লায় বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা স্থাপনের দাবি জানিয়েছেন কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। গত ১ জুলাই তিনি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ-এর কাছে লিখিতভাবে এই দাবি জানান।
চিঠিতে কুমিল্লার ব্যাংকিং ইতিহাস তুলে ধরে বলা হয়, ১৯১৪-১৯৩৪ সালের মধ্যে কুমিল্লা থেকেই অন্তত ১১টি ব্যাংক প্রতিষ্ঠা পায়, যেগুলো ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজও কুমিল্লায় প্রায় সব ব্যাংকের শাখা রয়েছে, কিন্তু নেই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো অফিস।
মনিরুল হক চৌধুরী বলেন, “কুমিল্লা ঐতিহ্যবাহী ও রেমিট্যান্স সমৃদ্ধ জেলা। এখানকার অর্থনৈতিক গতি ও জনসংখ্যা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের শাখা সময়ের দাবি।”
এ নিয়ে কুমিল্লার সুশীল সমাজ, ব্যবসায়ী মহল ও সাধারণ নাগরিকরা ইতোমধ্যে তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, “কখনো অনশনে, কখনো মহাসড়কে বা আন্দোলনের মঞ্চে, কুমিল্লার স্বার্থেই বরাবরই সরব থাকেন মনিরুল হক চৌধুরী।”
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ, সদর দক্ষিণ উপজেলা, থানা ও পৌরসভার প্রতিষ্ঠা, ট্রমা সেন্টার, যানজট নিরসন, ইপিজেডের বর্জ্যব্যবস্থা—সব ক্ষেত্রেই তিনি রেখেছেন অগ্রণী ভূমিকা।
তিনি আশাবাদী, অর্থ উপদেষ্টা কুমিল্লায় বার্ডের সাবেক ডিজি হিসেবে এই দাবির যৌক্তিকতা অনুধাবন করবেন এবং বাংলাদেশ ব্যাংকের শাখা কুমিল্লায় বাস্তবায়িত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...