প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 4 Jul 2025, 2:47 PM
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে নির্যাতন করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের পক্ষ থেকে শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, ভুক্তভোগী নারী ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গ্রামটিরই দুই ভাই—ফজর আলী ও শাহ পরান—দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্যক্ত করে আসছিল। দুই মাস আগে পারিবারিক বিরোধের জেরে গ্রাম্য সালিশে বড় ভাই ফজর আলী জনসমক্ষে ছোট ভাই শাহ পরানকে মারধর করেন। এ ঘটনার জেরে শাহ পরান বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে।
র্যাব জানায়, ভুক্তভোগীর মা ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নেন। ২৬ জুন রাতে ওই নারীর মা-বাবা সনাতন ধর্মীয় মেলা দেখতে গেলে সুযোগে ফজর আলী সুদের টাকা চাইতে কৌশলে ঘরে প্রবেশ করেন। পূর্বপরিকল্পিতভাবে শাহ পরান ও তার সহযোগী আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজানসহ আরও ৮–১০ জন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করে, শ্লীলতাহানির পর অশ্লীল ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনার পর থেকেই শাহ পরানসহ অন্যান্য অভিযুক্ত আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শাহ পরানকে গ্রেপ্তার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ পরান তার অপরাধের দায় স্বীকার করে জানান, বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে তিনিই পরিকল্পনা করে অপরাধটি সংঘটিত করেন। তার পাঠানো ইমো মেসেজের মাধ্যমে অন্যদের ঘটনাস্থলে ডাকা হয়। মেসেজটি র্যাবের হাতে রয়েছে বলে জানায় সংস্থাটি।
এক প্রশ্নের জবাবে র্যাব-১১ অধিনায়ক বলেন, “এখানে অপরাধই মুখ্য, রাজনৈতিক পরিচয় নয়। শাহ পরান পেশায় একজন সিএনজি চালক। তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”
এ ঘটনায় শাহ পরানসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...