প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 2 Jul 2025, 12:10 AM
ঢাকা, ১ জুলাই: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “রক্তস্নাত জুলাই-আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শক্তির নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার, হত্যা ও গুমের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসকগোষ্ঠী। কিন্তু ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে।”
তিনি বলেন, “এখন আমাদের সামনে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে—একটি নতুন বাংলাদেশের নির্মাণে আমরা যেন পিছিয়ে না পড়ি।”
গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকারদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, “এসব নির্যাতনের শিকার পরিবারগুলোর জন্য তালিকা তৈরি, বিচার নিশ্চিতকরণ এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে এই ক্ষতিগ্রস্তদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি।”
বক্তব্যে তিনি বারবার জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।”
উল্লেখ্য, গত বছর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নেয়, যার বর্ষপূর্তিতে বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...