প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 25 Jun 2025, 11:14 PM
“আগামীর কণ্ঠে যুক্তির ভাঁজ, ক্যাম্পাস প্রাঙ্গণে বিতর্ক সাজ”—এই ঘোষণাই যেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের (VCDS) মঞ্চে ধ্বনিত হলো বারবার। মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ তারিখে কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় ‘Abroad Study–VCDS Debater Hunt 2025’-এর ফাইনাল পর্ব এবং চতুর্দশ কার্যনির্বাহী কমিটির বিদায় ও নবনির্বাচিত পঞ্চদশ কমিটির অভিষেক অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এবং VCDS-এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। তিনি তরুণ বিতার্কিকদের যুক্তি, বিশ্লেষণ ও নৈতিকতা নিয়ে পথচলার আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানটি ছিল যেন বিতর্কের অলিম্পিয়াড—হলভিত্তিক রম্য বিতর্ক, ফুটবল বিষয়ক ব্যতিক্রমধর্মী বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যুক্তির উৎসবে পরিণত হয় পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানের উত্তুঙ্গ মুহূর্তে ঘোষণা করা হয় ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত পঞ্চদশ কার্যনির্বাহী কমিটি। সভাপতি নির্বাচিত হন সানজিদা ফারিহা সুরভী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব নেন আসমা নূর ও রাশেদুজ্জামান প্লাবন।
অন্যান্য পদে রয়েছেন—
-
যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন): মরজিনা আক্তার
-
যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক): কাজী রেহেনা আক্তার রেহেনা
-
সাংগঠনিক সম্পাদক: সাজ্জাদ হোসেন অভি
-
অর্থ ও পরিকল্পনা সম্পাদক: জান্নাতুল ফেরদৌস সুমি
-
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোহাইমিনুল ইসলাম
-
এবং আরও ১৩ জন উদ্যমী তরুণ।
নবনির্বাচিত সদস্যরা অভিমত দেন—VCDS হবে যুক্তিবান, ন্যায়নিষ্ঠ ও সচেতন নাগরিক গঠনের এক উর্বর প্ল্যাটফর্ম। তারা যুক্তি-প্রতিযোগিতায় কেবল জয় নয়, বরং যুক্তির সৌন্দর্য ও সামাজিক দায়বদ্ধতাকেই সামনে রাখতে চান।
VCDS-এর এই আয়োজন কেবল বিতর্ক প্রতিযোগিতা নয়, বরং এক প্রজন্মের চিন্তার স্বাধীনতা আর বিবেকের জাগরণ। যেখানে মতের পার্থক্য নয়, বরং ভিন্নমতের সহাবস্থানই হয়ে ওঠে প্রধান বক্তব্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...