প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 23 Jun 2025, 9:24 PM
বেসরকারি শিক্ষক নিবন্ধনের (১৮তম) চূড়ান্ত ফলাফলে কারিগরি ত্রুটির সংশোধন করে নতুন করে ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পূর্বের ফলাফলে যাঁদের নাম বাদ গিয়েছিল, তাঁদের মধ্য থেকে নতুন করে ১১৩ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানানো হয়েছে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মার্চ ২০২৫ তারিখে যাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল, ফল ঘোষণার সময় তাদের তথ্য কারিগরি ত্রুটিতে অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে হার্ডকপি ও সফটকপি যাচাই করে ত্রুটি ধরা পড়ে।
এদিকে সংশোধিত ফল প্রকাশের মধ্যেও ক্ষুব্ধ অনুত্তীর্ণ প্রার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। তাঁরা এনটিআরসিএ চেয়ারম্যান মফিজুর রহমানের পদত্যাগ দাবি করে তাঁকে “ফ্যাসিস্টের দোসর” বলে অভিহিত করেছেন।
জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি, মিছিল ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, “ভাইভায় একেক বোর্ডে অস্বাভাবিকভাবে অধিকাংশকে ফেল করানো হয়েছে। এমন বৈষম্যের ব্যাখ্যা চাই। আমরা সকলকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাব।”
একদিকে সংশোধিত ফল প্রকাশে স্বস্তি, অন্যদিকে অনুত্তীর্ণদের ক্ষোভ—এই দ্বৈত বাস্তবতায় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিসমাপ্তি রয়ে গেছে বিতর্কিত ও বিক্ষুব্ধ পরিমণ্ডলে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...