প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 23 Jun 2025, 12:11 AM
নয়ন দেওয়ানজী।।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) হাত ধরে শিক্ষার নতুন দিগন্তে পা রাখছে কুমিল্লা। “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে আইসিটির মাধ্যমে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায় – ১ম সংশোধিত)” এর আওতায় জেলা পর্যায়ে আয়োজিত তিনদিনব্যাপী ইন-হাউজ ট্রেইনিং কোর্সের দ্বিতীয় ধাপ ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী মোঘলটুলিস্থ কুমিল্লা হাই স্কুলে।
জেলা শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান ভূমিকা পালন করেন কুমিল্লার সম্মানিত জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া। প্রশিক্ষণ সমন্বয়কের দায়িত্বে ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনিং কো-অর্ডিনেটর লায়লা খান,সহকারী প্রোগ্রামার রানা কুমার সাহা, সহকারী পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, ও গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলামসহ জেলা শিক্ষা অফিসের আইসিটি ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল – শিক্ষক সমাজকে ডিজিটাল শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা, যাতে তাঁরা প্রযুক্তি নির্ভর শিক্ষার ছোঁয়া পৌঁছে দিতে পারেন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রতিটি শ্রেণিকক্ষে। কুমিল্লার ১৭টি উপজেলার আইটি-দক্ষ প্রায় অর্ধশতাধিক মাস্টার ট্রেইনারের মাধ্যমে প্রায় ৬০০ শিক্ষক-শিক্ষিকা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রতিটি দিন ছিল প্রযুক্তি আর জ্ঞানের এক মহাসম্মেলন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষকরা অংশ নেন মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবস্থাপনা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ই-লার্নিং পদ্ধতি, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্যবহারের কৌশল এবং জাতীয় শিক্ষানীতির আইসিটি অনুষঙ্গে অন্তর্ভুক্ত বিষয়গুলোর উপর হাতে-কলমে প্রশিক্ষণে।
উল্লেখ্য, এই ধরনের প্রশিক্ষণ শুধু একজন শিক্ষকের দক্ষতাই বাড়ায় না, বরং একটি জাতির ভবিষ্যতের ভিত মজবুত করে। এ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখন তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে এই জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি প্রযুক্তিনির্ভর, অংশগ্রহণমূলক এবং আনন্দদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
একজন অংশগ্রহণকারী শিক্ষক বলেন, “এই প্রশিক্ষণ আমাদের চোখ খুলে দিয়েছে। প্রযুক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে শিক্ষার মান অনেক উচ্চতায় পৌঁছাবে।”
এ যেন শিক্ষার জমিনে ডিজিটাল ফসল ফলানোর প্রস্তুতি। এই উদ্যোগ আগামী দিনে প্রযুক্তি-সক্ষম মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে – এমনটাই প্রত্যাশা কুমিল্লা জেলা শিক্ষা পরিবারের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...