প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: স্বাস্থ্য কথা | প্রকাশ: 16 Jun 2025, 10:51 AM
দেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর সীমিত পরিসরে করোনা পরীক্ষা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিলেও চাঁদপুরে এখন পর্যন্ত নেই কোনো আরটি-পিসিআর ল্যাব। ফলে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা কুমিল্লায়, যা জেলাবাসীর ভোগান্তি বাড়িয়ে তুলেছে। অন্যদিকে, উপসর্গ থাকা সত্ত্বেও অনেকে পরীক্ষা এড়িয়ে যাচ্ছেন—ভয়, লজ্জা ও হয়রানির আশঙ্কায়।
জানা যায়, করোনা মহামারির প্রথম পর্যায়ে ২০২০ সালের ২৭ জুলাই সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উদ্যোগে তাঁর পিতা ভাষাবীর এম এ ওয়াদুদের নামে প্রতিষ্ঠিত ট্রাস্ট এবং চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ সহযোগিতায় একটি আরটি-পিসিআর ল্যাব চালু করা হয়। তবে বিস্ময়ের ব্যাপার, ল্যাবটি হাসপাতাল বা সিভিল সার্জনের কার্যালয়ে স্থাপন না করে করা হয় তাঁর ব্যক্তিগত বাসভবনে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই ল্যাব বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র-জনতার আন্দোলনের সময় ডা. দীপু মনির চাঁদপুর শহরের বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ল্যাবের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এখন সেখানে ল্যাবের কোনো অস্তিত্বই নেই।
চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন জানান, এখন পর্যন্ত জেলায় ৯৪ হাজার ৯৬ জন করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৬৫৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। করোনায় মৃতের সংখ্যা ২৪৬ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ হাজার ৬৭৭ জন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসা রোগী সিয়াম ও ইসমাইল হোসেন বলেন, “হঠাৎ করে আবার করোনা বাড়ছে, কিন্তু কোথাও তেমন সতর্কতা বা প্রস্তুতির চিহ্ন নেই। কুমিল্লায় গিয়ে পরীক্ষা করা সম্ভব হয় না সবার পক্ষে। দ্রুত চাঁদপুরে আবার করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা দরকার।”
এ প্রসঙ্গে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, “দীপু মনি নিজের বাসায় একটি ল্যাব করেছিলেন। ৫ আগস্টের ঘটনার পর সেটির আর কোনো অস্তিত্ব নেই। আপাতত আমাদের হাসপাতালে বা জেলায় করোনা পরীক্ষার কোনো সুযোগ নেই, ফলে কুমিল্লায় রেফার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতা, মাস্ক ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই ঝুঁকি কমানো সম্ভব।”
দাবি উঠছে নতুন ল্যাব স্থাপনের
জেলায় করোনা পরীক্ষার ল্যাব না থাকায় জনমনে উদ্বেগ বেড়েছে। স্বাস্থ্যসেবা পেতে দেরি, কুমিল্লা যাওয়ার খরচ ও সময় এবং আক্রান্তদের চুপ থাকার প্রবণতা—সব মিলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। সংশ্লিষ্টদের দাবি, অতিসত্বর সরকারি ব্যবস্থাপনায় চাঁদপুরে একটি পূর্ণাঙ্গ আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হোক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...