প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Oct 2025, 9:33 PM
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী হিসেবে হাজির হয়ে মোস্তাফিজ বলেন, “বাবাকে খাবার দিতে বাসা থেকে বের হওয়ার সময় ছেলে আইসক্রিম খেতে চায়। মা ও ছেলেকে নিয়ে নিচে নামার পর গেটের বাইরে থেকে পুলিশের ছোড়া গুলি ছেলের মাথা ভেদ করে বের হয়ে মায়ের পেটে লাগে। মা চিকিৎসাধীন অবস্থায় মারা যান, আর ছেলের শরীরের এক পাশ এখন প্যারালাইজড।”
তিনি আরও জানান, ছেলেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মায়ের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তখন বুঝতে পারেননি। পরে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, ছেলের মাথায় লাগা একই গুলি মায়ের পেটেও লেগেছিল।
মোস্তাফিজ বলেন, “রামপুরা থানার ওসি মশিউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যকে সরাসরি গুলি করতে দেখেছি।” তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাকে নেওয়ার আগেই তিনি মারা যান। মায়ের লাশ নিতে গেলেও থানা পুলিশের অনুমতি ছাড়া তা দেওয়া হয়নি।
তার ছেলে মুসা (৬) দীর্ঘদিন ঢাকা মেডিকেল, সিএমএইচ ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিল। বর্তমানে সে হাঁটতে বা কথা বলতে পারে না।
রামপুরার এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন পলাতক। একমাত্র গ্রেফতার আসামি হলেন রামপুরা ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ৩ নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
অন্যদিকে, একই দিনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এ মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা—তারা সবাই পলাতক।
এদিকে, রামপুরার মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. আমির হোসেন বলেন, “বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বচ্ছ। কেউ আমাকে কোনোভাবে প্রভাবিত করেনি। তাই এটিকে ‘ক্যাঙারু কোর্ট’ বলা সঠিক নয়।”
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করা হয় এবং এ ঘটনায় উসকানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন চার আসামি।
ট্রাইব্যুনাল আগামী মঙ্গলবার পর্যন্ত মামলার পরবর্তী কার্যক্রম মুলতবি রেখেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...