প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 7:45 AM
ইসরাত জাহান মুনতাহা।।
একটি গ্রামের নিরব আয়োজন এবার হয়ে উঠলো বৃহত্তর সমাজের অনুপ্রেরণা।সেই অনুপ্রেরণার অগ্রদূত মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হক সাহেব এবং স্কুলের সভাপতি আমিন নার্গিস। তাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের সমৃদ্ধি।
কুমিল্লার বরুড়া উপজেলার ফলকামুড়ি গ্রামে, শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান—যেখানে ছিল শিক্ষা, মানবতা ও সমাজসেবায় এক নতুন অঙ্গীকারের ঘোষণা।
সরকারি স্বীকৃতি প্রাপ্তির আনন্দকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠান হয়ে উঠেছিল বরুড়ার মানুষের কাছে উৎসবমুখর এক দিন।
রবিবার সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। কেবল এক ধর্ম নয়, এখানে ছিল ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আন্তঃধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। কোরআন তেলাওয়াত করেন আশিকুন নবী, গীতাপাঠ করেন তরুণ সরকার এবং ত্রিপিটক পাঠ করেন শিক্ষার্থী সুদীপ্ত চাকমা।
এরপর প্রদর্শিত হয় ট্রাস্টের অতীত কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র—যেখানে ফুটে উঠে ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া নানা মানবিক উদ্যোগের কথা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ও শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে নিযুক্ত এএসপি মোঃ সাইফুল ইসলাম ও শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি আমীন নার্গিস।
অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলে শিক্ষকদের অনুভূতি প্রকাশ, বিশিষ্টজনদের বক্তব্য ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতি।
সমাজসেবায় নিবেদিত মানুষদের স্বীকৃতি দিতে ভুল করেনি আয়োজকরা।
উপজেলা নির্বাহী অফিসার কে সমাজ সেবায় অবদান রাখায় এবং এএসপি সাইফুল ইসলামকে চাকুরী ক্ষেত্রে কৃতিত্ব প্রদর্শন করায় সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্ব ছিল স্কুলের স্কাউট সদস্যদের প্রেসিডেন্ট পদক প্রাপ্তি ও এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা।
তাঁদের হাতে পুরস্কার তুলে দিয়ে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগান উপস্থিত অতিথি ও ট্রাস্ট কতৃপক্ষ।
শিক্ষা ও মানবতার আলো ছড়াতে এ ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন বক্তারা। অংশগ্রহণ করেন—
ট্রাস্ট উপদেষ্টা মাস্টার আব্দুল হক, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোকলেসুর রহমান, সাংবাদিক ইলিয়াছ আহমদ, সমাজসেবক জিয়াউল কাউসার, ইউপি চেয়ারম্যান নিখিল দাস, কৃষি ব্যাংকের কর্মকর্তা নাছির উদ্দিন, ব্যাংকার আব্দুল মমিন এবং রাজনীতিক ব্যাক্তিত্ব মামুনুর রশিদ রাসেল ও দীলিপ বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নয়ন দেওয়ানজী, শাকিলা ইসলাম ও আবদুর রহমান জকি।
ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার এবং সার্বিক সমন্বয় করেন সহকারী প্রধান শিক্ষক কামরুন নেছা।
দুপুরের পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয় এই আনন্দঘন ও অর্থবহ দিনটি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...