প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 5:58 AM
কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বর পরিণত হয় জনসমুদ্রে। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ সমবেত হয়ে এক কণ্ঠে দাবি জানায়— “কুমিল্লা বিভাগ চাই, এখনই চাই!”
‘কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর এসোসিয়েশন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। সমাবেশে বক্তারা ঘোষণা দেন, আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
সময়ের দাবি: কুমিল্লা বিভাগ
বক্তারা বলেন, প্রশাসনিক, ভৌগোলিক, অর্থনৈতিক—সবদিক থেকেই কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। রেল, সড়ক ও নৌ যোগাযোগে কুমিল্লার অবস্থান অনন্য। প্রয়োজনে কুমিল্লা বিমানবন্দর চালু করে আকাশপথেও যোগাযোগ স্থাপন করা সম্ভব।
তাঁরা আরও বলেন, “যতগুলো জেলা নিয়ে নতুন বিভাগ করার কথা শোনা যাচ্ছে, সবগুলোর মধ্যে কুমিল্লাই সবচেয়ে উপযুক্ত। তাই কুমিল্লাকে বিভাগ করা সময়ের দাবি ও জনগণের আকাঙ্ক্ষা।”
রাজনীতিকদের সংহতি ও হুঁশিয়ারি
বিভাগ দাবির এই সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, এবং দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির।
আমিন উর রশিদ ইয়াছিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। তা না হলে আমরা কুমিল্লার জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব।”
মহানগর বিএনপি নেতা ইউসুফ মোল্লা টিপু বলেন,
“প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। ত্রিপুরার রাজধানীও কুমিল্লা। ষোড়শ শতাব্দীতে এখানেই ছিল প্রাচীন বিশ্ববিদ্যালয়—যা আজ ‘শালবন বিহার’ নামে পরিচিত। ইতিহাস ও ঐতিহ্যের আলোকে কুমিল্লা বিভাগ ঘোষণা করা শুধু প্রয়োজন নয়, এটি কুমিল্লাবাসীর প্রাণের দাবি।”
স্লোগানে মুখর পূবালী চত্বর
সমাবেশস্থলে দুপুর থেকেই জেলার ১৭ উপজেলার মানুষ আসতে শুরু করে। বৃষ্টি উপেক্ষা করে হাতে ব্যানার-প্ল্যাকার্ড, মাথায় ফেস্টুন ও কণ্ঠে স্লোগান নিয়ে তারা অংশ নেন সমাবেশে।
“কুমিল্লা বিভাগ না হলে চলবে না, চলবে না!”
“প্রাচীন রাজধানী কুমিল্লা, বিভাগ ঘোষণা চাই এখনই!”
—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পূবালী চত্বর ও আশপাশের এলাকা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশ নেন কুমিল্লার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।
জনমতের ঢেউ
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের স্বার্থে কুমিল্লা বিভাগ গঠন এখন অনিবার্য। তারা দাবি করেন, “সরকার যদি জনগণের ইচ্ছাকে সম্মান করে, তাহলে এখনই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।”
উত্তাল কণ্ঠে কুমিল্লাবাসীর প্রতিধ্বনি ছিল একটাই—
“আমরা কুমিল্লাবাসী, চাই আমাদের নিজস্ব বিভাগ!”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...