প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 7 Jan 2026, 9:17 AM
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে বড় ধরনের টানাপোড়েন। এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতির প্রেক্ষিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ দল, যা আয়োজক দেশ ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ না নিলে ভারতের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান ও উদ্বেগের কথা জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জটিলতা নিরসনে আইসিসির মাধ্যমে নতুন সমাধান প্রস্তাব দিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে রাজি করানোর লক্ষ্যে বিসিবির সঙ্গে আলোচনায় বসতে চায় আইসিসি। যে কোনো সময় অনলাইন সভার মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সামনে কয়েকটি সম্ভাব্য বিকল্প তুলে ধরা হতে পারে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস এবং সেই নিরাপত্তা ব্যবস্থা আইসিসির নিরাপত্তা কমিটির মাধ্যমে সরেজমিনে যাচাই করা। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের দাবি মেনে নিয়ে বিশ্বকাপের সূচিতে বড় পরিবর্তন এনে বাংলাদেশের চারটি টি-টোয়েন্টি ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাবও আলোচনায় আছে।
আরেকটি কঠোর বিকল্প হিসেবে, বাংলাদেশ দল ভারতে খেলতে না চাইলে সংশ্লিষ্ট ম্যাচগুলো ওয়াকওভার হিসেবে গণ্য করার বিষয়টিও তাত্ত্বিকভাবে সামনে এসেছে। যদিও এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইসিসি নীতিগতভাবে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব পুরোপুরি নাকচ করছে না। তবে সময় স্বল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জটিল এবং এর প্রভাব পড়তে পারে পুরো টুর্নামেন্টের কাঠামো ও সূচির ওপর। ফলে বিশ্বকাপ নিয়ে এই অচলাবস্থার দ্রুত সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...