প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Jan 2026, 10:18 PM
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। শুধুমাত্র ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এ রেজিস্ট্রেশনের আওতায় আসবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৫টি নির্দেশনা অনুসরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বোর্ড জানায়, রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২৯৬ টাকা। নির্ধারিত সময়ের পর রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফিসহ মোট ফি দাঁড়াবে ৪৩৬ টাকা। ফি জমা দিতে বোর্ডে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই, সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।
নির্দেশনায় বলা হয়েছে, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং পূর্বে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে। নবম শ্রেণিতে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরসহ সব তথ্য অনলাইনে এন্ট্রি করা বাধ্যতামূলক। অনলাইনে তথ্য আপলোড না থাকলে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দাবি গ্রহণযোগ্য হবে না।
এছাড়া বয়স সংক্রান্ত শর্তে উল্লেখ করা হয়েছে, ১২ বছরের কম বা ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। রেজিস্ট্রেশন ও eSIF ফরম পূরণ কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।
গ্রুপ নির্বাচন নিয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অবহিত করবেন। পরে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নিজ নিজ গ্রুপ চূড়ান্ত করবে এবং সংশ্লিষ্ট গ্রুপে রেজিস্ট্রেশনের জন্য প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করবে। অষ্টম শ্রেণির ফলাফলের ভিত্তিতে প্রয়োজনে গ্রুপ বিভাজন করা যাবে।
রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকসহ তিন সদস্যের একটি রেজিস্ট্রেশন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন এন্ট্রি শেষে ফাইনাল সাবমিটের আগে ভর্তি ফরমের সঙ্গে সব তথ্য মিলিয়ে যাচাই করতে হবে। যাচাই শেষে চূড়ান্ত তালিকা সাবমিট ও হার্ড কপি প্রতিষ্ঠান পর্যায়ে সংরক্ষণ করতে হবে।
বোর্ড আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমে নিযুক্ত করা যাবে না। শিক্ষার্থীর তথ্যে কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও রেজিস্ট্রেশন কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...