প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:52 PM
কুমিল্লা সদর-৬ আসনে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যের পথে এগোচ্ছে বিএনপি। দলের দুই প্রভাবশালী নেতা—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু—একই রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে যাচ্ছেন বলে জানা গেছে।
বিশেষ সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুজনের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। প্রাথমিক আলোচনায় জাতীয় নির্বাচনে হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনকে সমর্থন দিয়ে মনিরুল হক সাক্কু মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন বলে সিদ্ধান্তের কথা উঠে এসেছে। এর বিনিময়ে ভবিষ্যতের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাক্কুর পক্ষে কাজ করবেন ইয়াছিন—এমন সমঝোতার কথাও আলোচনায় রয়েছে।
সূত্র আরও জানায়, এই সমঝোতাকে বাস্তব রূপ দিতে দুই পক্ষের ঘনিষ্ঠ নেতাকর্মীদের মধ্যে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিকলি এবং হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনের ঘনিষ্ঠ সহযোগীরাও অংশ নেন। বৈঠকগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঐক্য কার্যকর হলে কুমিল্লা সদর-৬ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হবে। পাশাপাশি দীর্ঘদিনের গ্রুপিং ও বিভক্ত রাজনীতির অবসানে এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্ট নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও, নগরীর রাজনৈতিক অঙ্গনে ইয়াছিন–সাক্কুর সম্ভাব্য এই ঐক্য ঘিরে আলোচনা ও কৌতূহল ক্রমেই বাড়ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...