প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ফিচার ও মুক্ত চিন্তা | প্রকাশ: 12 Aug 2025, 11:04 PM
মোহাম্মদ আলাউদ্দিন ।।
গত ১০ আগস্ট এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ সালের পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্ময়ের বিষয়, এতে বহু পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে, আবার অনেকের জিপিএ পরিবর্তিত হয়েছে। এমন ফলাফলের পরিবর্তন স্পষ্ট করে দেয় যে, মূল ফলাফল প্রণয়নের সময় গুরুতর ত্রুটি ঘটেছিল। মানুষ গড়ার কারিগর তথা শিক্ষকদের কাছ থেকে যা কোনোভাবেই কাম্য নয়।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়- এসএসসি, দাখিল ও কারিগরিসহ মোট ১১টি বোর্ডের ১৫ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৪৫ জন। ফেল থেকে পাশ করেছে ৩ হাজার ৯২৫ শিক্ষার্থী। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন মোট ৭ জন।
শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে ২ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন। এর মধ্যে ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন তিনজন। এছাড়া ফেল থেকে পাশ করেছেন ২৯৩ জন।
অন্যান্য বোর্ডের ফলাফলের তথ্যানুযায়ী, ময়মনসিংহ বোর্ডে ২১০ জন, কুমিল্লা বোর্ডে ১৯০ জন, রাজশাহী বোর্ডে ৪৮ জন, যশোর বোর্ডে ১৮৭ জন, বরিশাল বোর্ডে ২৬ জন, চট্টগ্রাম বোর্ডে ৬৪ জন, সিলেট বোর্ডে ৩০ জন, দিনাজপুর বোর্ডে ৯৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে।
নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ১,০৪৫ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ২৮৬ জন। মাদ্রাসা বোর্ডে ১৩৯ জন, ময়মনসিংহ বোর্ডে ১৬৬ জন, কুমিল্লা বোর্ডে ৬৭ জন, রাজশাহী বোর্ডে ৩৫ জন, যশোর বোর্ডে ২৭১ জন, বরিশাল বোর্ডে ২৬ জন, চট্টগ্রাম বোর্ডে ৬৫ জন, সিলেট বোর্ডে ২২ জন, দিনাজপুর বোর্ডে ৫৭ জন এবং কারিগরি বোর্ডে ১২ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছে তিনজন। আর ময়মনসিংহ বোর্ডে একজন।
এদিকে দাখিল পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে প্রায় দুই হাজার শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। প্রকাশিত ফলে দেখা যায়, খাতা চ্যালেঞ্জ করা ১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৯ জন। খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাশ করেছেন ৯৯১ জন শিক্ষার্থী।
এছাড়া কারিগরি বোর্ড থেকে ২ হাজার ৬৫৪ জন ফেল থেকে পাশ করেছে। এর মধ্যে কারিগরি বোর্ডে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
এদিকে ১০ আগস্ট পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রথম প্রকাশিত ফলাফল প্রণয়নে যারা ভুল করেছেন, তাদের জবাবদিহিতা নিশ্চিতসহ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এ ধরনের ভুল শুধুমাত্র শিক্ষার্থীর শিক্ষাজীবনেই নয়, বরং তাদের মানসিক অবস্থার ওপরও বিরূপ প্রভাব ফেলে। কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফলের দিন যে হতাশা, মানসিক চাপ এবং আত্মবিশ্বাসের অভাব অনুভব করে- তা তাদের ভবিষ্যৎ জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। অনেকেই ভুল ফলাফলের কারণে উচ্চশিক্ষার সুযোগ হারানোর ঝুঁকিতে পড়ে, যা একেবারেই অনভিপ্রেত।
পরীক্ষা একটি শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের মূল্যায়ন। এই মূল্যায়ন প্রক্রিয়ায় সামান্য অসতর্কতা বা অবহেলাও শিক্ষার্থীর জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পরীক্ষার ফলাফল প্রণয়ন ও প্রকাশের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
এমতাবস্থায়, ফলাফল তৈরির প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ডাবল চেকিং প্রক্রিয়া নিশ্চিত করা এবং ফলাফল প্রকাশের আগে পর্যাপ্ত যাচাই-বাছাই করা প্রয়োজন। একই সঙ্গে, ফলাফল প্রণয়নে যারা জড়িত থাকবেন, তাদের প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।
শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়; এটি বিশ্বাস, ন্যায় এবং সততার প্রতীক। পরীক্ষার ফলাফল প্রণয়ন ও প্রকাশের ক্ষেত্রে সেই বিশ্বাস অটুট রাখা সকলের দায়িত্ব। মনে রাখতে হবে- একটি ভুল শুধুমাত্র সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ এবং একটি জীবনের প্রশ্ন। তাই এ ক্ষেত্রে কোনো অবহেলা বা অসতর্কতার জায়গা নেই।
লেখক: মোহাম্মদ আলাউদ্দিন
অর্থ সম্পাদক- নাঙ্গলকোট প্রেস ক্লাব, কুমিল্লা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...