প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2025, 11:44 PM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহাল এবং লাকসামকে জেলা ঘোষণার দাবিতে লাকসামে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনের নেতৃত্ব দেন সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট বদিউল আলম সুজন। দৌলতগঞ্জ রেলস্টেশন মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে লাকসাম বাজার প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি বলেন,
"লাকসাম-মনোহরগঞ্জ আসন পুনর্বিন্যাস নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না। বিনা উস্কানিতে নেওয়া এ হঠকারী সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে পারে। আজকের জনরোষ দেখে নির্বাচন কমিশনকে প্রস্তাবনা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন,
"লাকসামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি—লাকসামকে জেলা ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশন যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশ সঞ্চালনা করেন সংগ্রাম কমিটির অন্যতম সদস্য আবু বকর মো. জাহিদ। এ সময় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, পেযার আহমেদ, শাহ নুরুল আলম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে লাকসামের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ অংশ নিয়ে “লাকসামকে জেলা চাই”, “আসন পুনর্বহাল করো”—এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...