প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 25 Jul 2025, 10:50 PM
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সদ্য গঠিত এনসিপির পৃষ্ঠপোষকতা করছে। তিনি সতর্ক করে বলেন, “সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়, তবে নির্বাচনের আগে আরেকটি নিরপেক্ষ সরকার গঠন প্রয়োজন হতে পারে।”
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল হক নূর বলেন, গত ৫০ বছরের প্রচলিত রাজনীতি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং দেশকে সংঘাত ও সহিংসতার পথে ঠেলে দিয়েছে। তিনি বলেন, “এই রাজনীতির কবর রচনা করতে হবে। তরুণ প্রজন্মই শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়তে পারবে।”
আগামী জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তিনি। কুমিল্লার ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানা আন্দোলন-সংগ্রামে কুমিল্লা নেতৃত্ব দিয়েছে।
নূর অভিযোগ করেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে বহু মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অপরিকল্পিত নগরায়নের কারণে কুমিল্লা শহরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হয় বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে—
-
কুমিল্লা-৬: রাশেদুল হক রিয়াদ
-
কুমিল্লা-৭: মোঃ গিয়াস উদ্দিন
-
কুমিল্লা-২: নাজমুল হাসান
-
কুমিল্লা-৫: মোকাম্মেল হোসেন
-
কুমিল্লা-৮: মোঃ ফয়েজ উল্লাহ
-
কুমিল্লা-৯: ইঞ্জিনিয়ার হাসান আবদুল্লাহ
সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুনসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...