প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:53 PM
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা অবশেষে পৌরসভায় রূপান্তরিত হলো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন।
সোমবার, ২১ জুলাই জারি হওয়া এই প্রজ্ঞাপনে জানানো হয়, "স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২" এর ৯(১) ধারা অনুসারে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনকে নবঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক হিসেবে তিনি পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করবেন।
এছাড়া, পৌরসভার কাঠামোগত পরিচালনার জন্য ওয়ার্ড বিভক্তির কাজ দ্রুত সম্পন্ন করতে সরকার আরেকটি প্রজ্ঞাপনও জারি করেছে। এতে বুড়িচং ইউএনওকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি), বুড়িচং-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে ওয়ার্ড বিভক্তি ও পুনর্বিন্যাসের কাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
নবনিযুক্ত প্রশাসক তানভীর হোসেন জানান,
“মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সরকারের নির্দেশনা ও আইনি কাঠামো অনুযায়ী আমরা দ্রুতই বুড়িচং পৌরসভার কাঠামোগত কার্যক্রম শুরু করব।”
বুড়িচং দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও জনবসতিপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত ছিল। নাগরিক সুবিধা, অবকাঠামো এবং উন্নয়নকে এগিয়ে নিতে এটি পৌরসভা ঘোষণার দাবিতে ছিল স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা। এবার সরকারিভাবে তা পূরণ হওয়ায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিকদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে।
এই প্রজ্ঞাপন অনুযায়ী ওয়ার্ড বিভক্তি, সীমানা নির্ধারণ এবং নাগরিক সেবা কাঠামো চূড়ান্ত হওয়ার পরই কার্যত বুড়িচং পৌরসভা তার পূর্ণাঙ্গ রূপে যাত্রা শুরু করবে।
এ নিয়ে জেলার পৌরসভার সংখ্যা দাঁড়াল মোট ১৭টি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...