প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সম্পাদকীয় | প্রকাশ: 18 Jul 2025, 11:58 PM
গত ১৪ জুলাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যে অশোভন ও পূর্বাপর বিচারে গভীরভাবে উদ্বেগজনক ঘটনা ঘটেছে—তা দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসে এক গা ছমছমে অধ্যায় হয়ে থাকবে নিঃসন্দেহে। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়াকে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ করে রাখা, একপ্রকার লাঞ্ছনার পরিস্থিতিতে ঠেলে দেওয়া এবং পদত্যাগের জন্য চাপ প্রয়োগ—এসব কিছুই কোনোভাবেই গণতান্ত্রিক আন্দোলনের পরিসরের মধ্যে পড়ে না।
এমনকি যারা দাবি করেছেন, তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলছেন—তাঁদের আচরণে ছিল ছাত্রোচিত সৌজন্যের স্পষ্ট ঘাটতি। প্রতিবাদের ভাষায় যদি যুক্তি থাকে, তাহলে কেন লুকোতে হলো অধ্যক্ষকে মসজিদের মতো পবিত্র স্থানে? কেন তাকে অপমানজনক পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হলো, যেখানে কলেজ শিক্ষক সমাজকেও অপমানিত বোধ করতে হলো?
একদিকে ৯ দফা যৌক্তিক দাবি—অপরদিকে দাবি আদায়ের এমন দৃষ্টান্তবিহীন ধারা—এ দুটি চিত্র যেন পরস্পরবিরোধী। বরং এমন মনে হচ্ছে, যৌক্তিক দাবির মুখোশ পরে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আন্দোলনকে ব্যবহার করেছেন শিক্ষক নেতৃত্বকে দুর্বল করার হাতিয়ার হিসেবে।
অধ্যক্ষ নিজে যখন বলেছেন, “সমস্যাগুলো সমাধানে আমি আন্তরিক, শুধু সময় চেয়েছিলাম,” তখন প্রশ্ন ওঠে—তাঁকে অবরুদ্ধ করে, পদত্যাগের জন্য চাপ দিয়ে, পুরো প্রতিষ্ঠানকেই কি অস্থির করা হলো না?
এমনও বলা হচ্ছে—এটি একটি বৃহৎ চক্রান্তের অংশ। শিক্ষক নেতৃবৃন্দও এ ইঙ্গিত দিয়েছেন মানববন্ধনে। তাদের বক্তব্যে উঠে এসেছে ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনের কথা, যারা কলেজের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্বকে ভেঙে ফেলতে চায়।
অধ্যক্ষের ক্যাম্পাসে প্রত্যাবর্তন যেমন একটি দায়িত্বশীল সিদ্ধান্ত, তেমনি এটিও একটি সাহসী বার্তা—পিছু হটা নয়, সামনে এগোনোই নেতৃত্বের গুণ।
এই পরিস্থিতিতে যেটা প্রয়োজন, তা হলো একটি নিরপেক্ষ তদন্ত কমিটি। কে বা কারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে আছে—তা বের করে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আজকের এই 'অধ্যক্ষ অবরুদ্ধকরণ' কালকের শিক্ষক লাঞ্ছনা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আরও বৃহত্তর বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।
তবে শিক্ষার্থীদের দাবি একেবারে অবান্তর নয়। বরং এগুলো ছিল সময়োপযোগী, দীর্ঘদিনের উপেক্ষিত বিষয়। কিন্তু দাবির ভাষা যদি সন্ত্রাসে রূপ নেয়, তবে তা আর শিক্ষার্থীর দাবি থাকে না—তা হয় চক্রান্তের বহিঃপ্রকাশ।
আমরা চাই, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হয়ে উঠুক সত্যিকার অর্থে গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষার এক উৎকর্ষ কেন্দ্র। তার জন্য প্রয়োজন—নেতৃত্বকে সম্মান দেওয়া, অভিযোগকে আলোচনা দিয়ে মেটানো এবং ষড়যন্ত্রের চক্রকে উন্মোচন করে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিবেশকে নিরাপদ রাখা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...