প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 11:55 PM
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে গণপিটুনিতে নিহত মা রোকসানা বেগম রুবি ও তার দুই সন্তান রাসেল ও জোনাকির লাশ দাফনের জন্য স্থানীয় কেউ এগিয়ে আসেনি। শেষমেষ গ্রাম পুলিশের মাধ্যমে কবর খোঁড়া হয়।
গত শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে গেলে দেখা যায়, আকুবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ খোরশেদ আলম, মামুন মিয়া, প্রফুল্ল চন্দ্র দাস এবং স্থানীয় স্বপন মিয়া মিলে কবর খুঁড়ছেন। রাত সোয়া ৮টায় মরদেহ এলাকায় এসে পৌঁছানোর কথা থাকলেও তখনও স্বজনদের দেখা মেলেনি।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “কেউ না আসায় গ্রাম পুলিশের সাহায্য নিতে হয়েছে। টাকার বিনিময়ে লোক খুঁজেও পাওয়া যায়নি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রুবি ও তার দুই সন্তানকে গণপিটুনি দিয়ে হত্যা করে। আহত হয় তার আরেক মেয়ে রুমা।
এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতদের স্বজনদের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি।
সাম্প্রতিক ধর্ষণ, লুটপাট ও খুনের ঘটনার পর মুরাদনগর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর বলেন, “ধর্ষণ, সহিংসতা, গণপিটুনি—এসব প্রতিরোধ না করে রাজনৈতিক দলগুলো শুধু পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত। এই সংস্কৃতি দেশের জন্য ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।”
এই করুণ ঘটনা আমাদের সমাজের মানবিক অবক্ষয়ের নির্মম চিত্র হয়ে উঠে এসেছে—যেখানে জীবিত অবস্থায় যেমন নির্যাতন চলে, মৃত্যুর পরও নেই শান্তির পরিসমাপ্তি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...