প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 4 Jul 2025, 7:21 PM
শব্দের শরীরে আলো জ্বলে উঠেছিল একদিন।
"ক্যাম্পাস বার্তার উচ্চারণ-আবৃত্তি কর্মশালায় উচ্চারিত হলো শব্দের প্রজ্ঞা"।
যে ভাষা একদিন জীবন দিয়েছে, তার উচ্চারণও কি নিছক শুদ্ধতা শেখার বিষয়? না, তা তো আত্মার গভীর থেকে নির্গত এক অন্তর্মুখী স্রোত।সে স্রোতের ধ্বনি ছিল আজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিঃশব্দ কোনও বহুতলে—যেখানে তরুণ কণ্ঠে উচ্চারিত হচ্ছিল শব্দ, উচ্চারিত হচ্ছিল আত্মস্বর।
‘ক্যাম্পাস বার্তা’, যে কেবল পত্রিকা নয়—একটি প্রজন্মের ভাষাবোধ, আত্মপ্রকাশ ও সৌন্দর্যচেতনার নাম—তার আয়োজনেই এই উচ্চারণ-আবৃত্তির মেলাবসরের নির্মাণ।একটি দিনে, একটি ঘরে, একত্র হয়েছিল প্রমিত উচ্চারণের অনুশীলন, আবৃত্তির ধ্যান, এবং ভাষার ছায়াশীলতায় ঝরা কিছু পঙ্ক্তির পুনর্জন্ম।সভাপতির আসনে ছিলেন পত্রিকার বিদায়ী সম্পাদক আবু সুফিয়ান—যাঁর দৃষ্টিতে ছিল উত্তরসূরির প্রতি প্রত্যয়ের দীপ্তি।
প্রশিক্ষক হিসেবে এসেছিলেন দুই ভিন্ন ধারার ভাষাসাধক—বাংলাদেশ বেতারের ড. তাপস চন্দ্র বোস, যাঁর কণ্ঠে তথ্যের গভীরতা; আর পরম্পরায় এর শিল্পনির্মাতা কাজী মাহতাব সুমন, যাঁর প্রতিটি শব্দ যেন একেকটি তীক্ষ্ণ ঝংকার।
তাঁরা বললেন না শুধু উচ্চারণ শুদ্ধ করার কথা, বললেন ভাষাকে সম্মান করার কথা।বললেন, প্রাণায়াম কেবল শ্বাস নয়, সেটি আত্মসংবরণের প্রক্রিয়া—যার মাধ্যমে ভাষা হয়ে ওঠে মাধুর্যমণ্ডিত, অন্তর্মুখী এবং প্রকাশমুখর।শুধু আলোচনায় নয়, স্পন্দন ছড়িয়ে ছিল আয়োজনে উপস্থিত প্রতিটি শিক্ষার্থীর চাহনিতে, যাঁরা শিখছিলেন, ‘কীভাবে শব্দ উচ্চারণে প্রাণ সঞ্চার করা যায়, কীভাবে একটি পঙ্ক্তি হয়ে উঠতে পারে হৃদয়ের ঘুম ভাঙানো ডাক’।
ক্যাম্পাস বার্তার নতুন সংখ্যার উন্মোচন ছিল যেন আরেকটি প্রতীক—প্রত্যেক তরুণ চিন্তার একটি নতুন প্রকাশ। অতিথি হিসেবে এসেছিলেন সেই চিন্তার রোপণকারীরা—প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী মোহাম্মদ ওমর ফারুক ও প্রাক্তন নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন রাজু।
এই আয়োজনে যারা নীরবে দায়িত্ব পালন করেছে, তারা কেবল স্বেচ্ছাসেবক নয়, ভাষার একেকজন নাবিক—তারা হলেন আরমান, আবু সাঈদ, সীমা, রাকিব, তামিম, লিজা, মিজানুর, জান্নাতসহ আরও অনেকে—যাদের হাতে গড়ে উঠছে আগামী দিনের পত্রিকার চেতনা।
সমাপ্তি বক্তব্যে উচ্চারিত হয় একটি অনন্ত সত্য—ভাষা যত না শেখার বিষয়, তার চেয়ে বেশি অনুভবের বিষয়।সেই অনুভবে যদি না থাকে স্বরস্নিগ্ধতা, যদি না থাকে প্রমিততার কোমল দৃঢ়তা, তবে শব্দ হয়ে পড়ে নিঃস্ব, অর্থহীন, শুষ্ক।
প্রসঙ্গত, ২০০৯ সালের এক ভাষা-অর্ঘ্যপূর্ণ ২১ ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ক্যাম্পাস বার্তা-র পথচলা।
তা কেবল একটি পত্রিকা নয়, প্রজন্মের অনুভব ও উচ্চারণকে কাগজে ধরা এক আত্মিক অনুশীলন।
— খাজিনা খাজি, কবি ,লেখক ও সংগঠক
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...