প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 4:23 PM
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের দুই দিন পর ছোট ভাইয়ের স্ত্রীর প্রেমিকের ঘর থেকে মাটিচাপা অবস্থায় উদ্ধার হলো দিনমজুর মনির মিয়া (৪৫)–র মরদেহ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঘরজুড়ে ছড়িয়ে পড়া দুর্গন্ধের সূত্র ধরে স্থানীয়দের সন্দেহ হয়। তাদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের মেঝে খুঁড়ে চটের বস্তায় মোড়ানো মনির মিয়ার মরদেহ উদ্ধার করে।
এই বর্বর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ থেকে লাশ, প্রেম ও প্রতিশোধের নির্মম সমাপ্তি
নিহত মনির মিয়া মুরাদনগরের স্থানীয় বাসিন্দা। নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবার গত বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ যখন ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করা হয়, তখন পরিবার ও এলাকাবাসী চরমভাবে হতবাক হয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির মিয়ার ছোট ভাই তাজুল ইসলাম সিলেটে কর্মরত। এ সুযোগে তার স্ত্রী সাহিদা আক্তার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন প্রতিবেশী ইব্রাহিম মিয়ার সঙ্গে। বড় ভাই মনির মিয়া বিষয়টি জেনে সাহিদাকে শাসন করলে ক্ষিপ্ত হয়ে সাহিদা ও ইব্রাহিম তাকে হত্যার পরিকল্পনা করেন।
ঘাতকদের সহযোগিতা করে নিজ মা!
আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। জানা গেছে, ইব্রাহিম মিয়ার মা আমেনা বেগম হত্যাকাণ্ড সম্পর্কে জানতেন, কিন্তু তা গোপন রাখেন। প্রাণভয়ে চুপ থাকলেও এলাকাবাসীর চাপের মুখে পরে তিনিও সত্য ঘটনা স্বীকার করেন। এতে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বৃহস্পতিবার বিকেলে উত্তেজিত জনতা সাহিদা আক্তার ও ইব্রাহিম মিয়ার বাড়িতে হামলা চালায়। পরে তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়। একইসঙ্গে আমেনা বেগমকেও পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
পরিকল্পিত খুন, পুলিশের অভিযান
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” নিহত মনির মিয়ার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
সামাজিক প্রতিক্রিয়া
এলাকাবাসীর ভাষ্যমতে, এমন ঘটনা শুধু পারিবারিক শিষ্টাচারের অবক্ষয়ই নয়, সামাজিক নৈতিকতারও চরম বিপর্যয়। সকলের দাবি—এ ধরনের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা করার সাহস না পায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...